রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
দেবদাস ঠাকুর দ্বীপ,বেনাপোল প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে কমে গেছে। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পালাবদলের পর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যে প্রভাব দেখা যাচ্ছে। দু-দেশ পাল্টাপাল্টি বিধিনিষেধ আরোপ করায় বেনাপোল বন্দরে কমেছে আমদানি-রপ্তানি বাণিজ্য।
বন্দর সূত্রে জানা যায়, বছর ব্যবধানে ২০২৪-২৫ অর্থবছরে আমদানি কমেছে ৬ লাখ টন এবং রপ্তানি ৭৫ হাজার টনের বেশি।
২০২৩-২৪ অর্থবছরে বন্দরটি দিয়ে আমদানির পরিমাণ ছিল ২১ লাখ ৩০ হাজার ২২৮ টন পণ্য। ২০২৪-২৫ অর্থবছরে ৬ লাখ ৩১ হাজার ৩৩০ টন কমে হয়েছে ১৪ লাখ ৯৮ হাজার ৮৯৮ টন। অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরে ভারতে রফতানি হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৬৭২ টন বাংলাদেশি পণ্য। আর গত অর্থবছরে ৭৫ হাজার ২৩২ টন কমে হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৪৪০ টন।
বন্দর সংশ্লিষ্টরা ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা, বাণিজ্য কমে যাওয়ায় কমে গেছে কাজকর্মও। ফলে আয়ও কমে গেছে। দু-দেশের মধ্যে বিধিনিষেধ আরোপ বন্ধের আহ্বান জানিয়েছেন ক্ষতির মুখে থাকা ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক আনু জানান, এই বন্দর দিয়ে ভারত বাংলাদেশের সিংহভাগ বাণিজ্য সম্পন্ন হলেও ৫ আগস্ট দেশের রাজনৈতিক পালাবদলের পর কমেছে পণ্যবাহী ট্রাকের আসা-যাওয়া।
স্বাভাবিক সময়ের তুলনায় বাণিজ্য অনেক কমে গেছে। বাণিজ্যের পরিমাণ কমে আসায় বন্দর দিয়ে সরকারের রাজস্ব আয়েও প্রভাব পড়েছে। এতে শুধু বাংলাদেশের নয়, ভারতেও ক্ষতি হচ্ছে।
বেনাপোল বন্দরের উপ পরিচালক মামুন কবীর তরফদার বলেন, বেশ কিছু পণ্যে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। যার অধিকাংশ উৎপাদন হয় দেশেই। এসব পণ্য আমদানি না করায় স্বাভাবিক সময়ের তুলনায় বাণিজ্য অনেক কমে গেছে।
স্বাভাবিক সময়ে প্রতিদিন ভারত থেকে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি এবং ২৫০ থেকে ৩০০ ট্রাক পণ্য রপ্তানি হতো। এখন তা নেমে এসেছে ৫০০ ট্রাক ও ১০০ ট্রাকের নিচে।
মন্তব্য করুন