মা আমাকে যেতে দেও আমি মরে গেলে তোমার ছেলে শহীদ হবে - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ৪০কেজি গাঁজাসহ ০৩জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতাররাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
আজীজুল রহমান বাগেরহাট
৯ জুলাই ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মা আমাকে যেতে দেও আমি মরে গেলে তোমার ছেলে শহীদ হবে

আজীজুল রহমান বাগেরহাট

“মা আমাকে যেতে দাও।আমি মারা গেলে তোমার ছেলে শহীদ হয়েছে জেনে গর্বে তোমার বুক ভরে যাবে।”শহীদ আলিফ আহমেদ সিয়াম।জামায়াত নেতৃবৃন্দের শহীদ সিয়ামের কবর জিয়ারত ও পরিবারের সাথে কুশলাদি বিনিময়।

জুলাই গণঅভ্যুত্থানে বাগেরহাটের শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করে তার পরিবারের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী,বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।

০৯ জুলাই (বুধবার) জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল বাগেরহাট জেলার সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বুলবুল কবিরের পুত্র শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করেন ও তার পরিবারের লোকদের সাথে কুশলাদি বিনিময় করেন।

জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সাথে এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্ম পরিষদ সদস্য মনজুরুল হক রাহাদ,সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা লিয়াকাত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে জেলা আমির মাওলানা রেজাউল করিম বলেন ‘ শহীদেরা আমাদের প্রেরণার উৎস, তাদের আত্মত্যাগ এ জাতি কখনোই ভুলবে না। শহীদের রক্তের উপর দিয়েই এ দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে।’

প্রসঙ্গত জুলাই গণঅভ্যুত্থানে যখন দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন ছড়িয়ে পড়ে শহীদ আলিফ আহমেদ সিয়াম তখন ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় তার পরিবারের সাথে অবস্থান করছিল।সিয়াম দশম শ্রেণীর একজন ছাত্র ছিল। সিয়াম প্রতিদিনই বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের সাথে রাজপথে আন্দোলনে নামতো।

০৫ আগস্ট’২৪ গণভবন অভিমুখে ছাত্র জনতার যাত্রা শুরু হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র-জনতার সাথে সিয়াম যোগ দেয়। ছাত্র-জনতার উক্ত মিছিলে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। দুপুর আড়াইটার দিকে সিয়ামের মাথায় পুলিশের গুলি বৃদ্ধ হয়ে সে মারাত্মক আহত হয়।

স্থানীয় জনতা তাকে সাভার এনাম মেডিকেলে নিয়ে ভর্তি করলে সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ০৭ আগস্ট সিয়াম শাহাদাত বরণ করে।পরবর্তীতে তার মৃতদেহ বাগেরহাটে গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ৪০কেজি গাঁজাসহ ০৩জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

১০

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

১১

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১২

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১৩

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১৪

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৫

থামছে না সড়ক দুর্ঘটনা

১৬

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৭

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৮

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৯

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

২০