রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মাওয়াজুর রহমান ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ‘জুলাইয়ের স্মৃতিকথা’ স্মারকে লেখা পাঠানোর আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৯ জুলাই) জুলাই স্মৃতিকথা স্মারক সম্পাদনা পর্ষদের সম্পাদক এবং চারুকলা বিভাগের সভাপতি ড. কামরুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে এ আহ্বান জানানো হয়।
চিঠি অনুযায়ী, জুলাই বিপ্লব ২০২৪ এর ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে স্মৃতিস্মারক প্রকাশের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই আগামী ১৫ জুলাইের মধ্যে স্মারকে শিক্ষার্থীদের লেখা পাঠানোর জন্য বলা হয়েছে। লেখা পাঠানোর ঠিকানা ০১৭১৮৩৯৪১১৩, ০১৭৫৯৯৮৫৫৫০ (হোয়াটসঅ্যাপ) এবং ইমেইল- drkamrulhasan014@gmail.com।
জুলাই স্মৃতিকথা স্মারক সম্পাদনা পর্ষদের সম্পাদক জানান, ‘জুলাই বিপ্লবের ১ বছর পূর্ণ হতে চলছে, আগামী ৫ আগস্ট জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন হবে। এরই ধারাবাহিকতায় “জুলাই স্মৃতিকথা” এর উপরে স্মরণিকা প্রকাশের আয়োজন করা হয়েছে।
এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, কর্মকর্তা, প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী সকলের লেখার সুযোগ থাকবে। বিশেষ করে যারা জুলাইয়ের আন্দোলনকে ত্বরান্বিত করতে, জীবনের ঝুঁকি নিয়ে রাতদিন পরিশ্রম করছে তাদের স্মৃতিকথার লেখা চাই।’
মন্তব্য করুন