ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ৪০কেজি গাঁজাসহ ০৩জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা)
বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এ প্রতিষ্ঠান জনগণের সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করছে।
ঢাকার ধামরাইয়ে আর্মি ওয়েলফেয়াল ট্রাস্টের জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্সুরেন্সের ধামরাই শাখা উদ্বোধনকালে এসকল কথা বলেন প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম (অবঃ)।তিনি আরোও বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি জীবন বীমা প্রতিষ্ঠান।
এ প্রতিষ্ঠান মাঠ পর্যায়ের প্রতিটি সদস্য সেনাবাহিনীর আদর্শে উদ্বুদ্ধ এবং সেবার ব্রত নিয়ে জীবন বীমার সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়াও প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে শতভাগ গ্রাহক সেবা নিশ্চিতকরণে রোল মডেল হিসেবে অবদান রেখে চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম, প্রতিষ্ঠানের সেলস এন্ড মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সামিরা ইউনুস, সেলস ম্যানেজার লাভলু হোসেন, নিসচা ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়াসহ স্থানীয় পত্রিকা এবং টিভি চ্যানেলের সাংবাদিকগণ।
মন্তব্য করুন