সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ৪০কেজি গাঁজাসহ ০৩জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতাররাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
শরিফুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি 
৯ জুলাই ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

শরিফুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি 

বুধবার (০৯ জুলাই) সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য যুগ্মসচিব আ ন ম নাজিম উদ্দিন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরার নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম , সিভিল সার্জন ডাঃ মোঃ সালাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী,

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল হাশেম,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল,সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহবায়ক আরাফাত হোসেন ও মুখপাত্র মোহিনী তাবাসসুম, শহর জামায়াতের নায়েবে আমির সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলুসহ হোটেল-রেস্তোরা ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বাজার কমিটির নেতৃবৃন্দ, এনজিও কর্মী, সমাজকর্মী, শিক্ষক ও সরকারি কর্মকর্তা বৃন্দ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যুগ্মসচিব আ ন ম নাজিম উদ্দিন বলেন, সারাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে সরকার।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে, এ লক্ষ্যে সারাদেশে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে খাদ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান মালিক ও কর্মকর্তাদের নিরাপদ রাখতে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে।

আপনারা যারা খাদ্যব্যবসায়ী আছেন, তাদের সবাইকেও সচেতন ও আন্তরিক হতে হবে, নিরাপদ খাবার তৈরী ও পরিবেশন করতে হবে।

কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব। খাদ্যে ভেজাল প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগ প্রয়োজন বলে মত দেন আলোচকরা।

কর্মশালার মাধ্যমে খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণের অংশগ্রহণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধান ও নিজ নিজ ক্ষেত্রে সবার সম্মিলিত অবদানে বাংলাদেশে নিরাপদ খাবার নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ৪০কেজি গাঁজাসহ ০৩জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

১০

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

১১

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১২

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১৩

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১৪

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৫

থামছে না সড়ক দুর্ঘটনা

১৬

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৭

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৮

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৯

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

২০