চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা: সিটি রেড ক্রিসেন্টের সচেতনতামূলক মাইকিং। - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রেজাউল মোস্তফা (চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
৯ জুলাই ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা: সিটি রেড ক্রিসেন্টের সচেতনতামূলক মাইকিং।

মো: রেজাউল মোস্তফা চট্টগ্রাম প্রতিনিধি।

০৯ জুলাই ২০২৫:
চট্টগ্রাম নগরীতে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে স্থানীয় জনগণকে সচেতন ও সতর্ক করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের যুব রেড ক্রিসেন্ট জরুরি ভিত্তিতে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে।

এই কার্যক্রম পরিচালিত হয় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম. তামজীদের পরিকল্পনা ও দিকনির্দেশনায়, এবং দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলামের তত্ত্বাবধানে। শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ঘেঁষা এলাকায় মাইকিং ও সরাসরি প্রচারণার মাধ্যমে স্থানীয়দের সতর্ক করা হয়।

প্রায় ৩০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক কয়েকটি দলে ভাগ হয়ে চট্টগ্রাম সিটির আকবর শাহ ঝিলের পাড়, পাহাড়তলী ও লালখানবাজারের মতিঝর্ণা এলাকা জুড়ে এ সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয় “আপনারা যেকোনো সময় পাহাড়ধসের শিকার হতে পারেন। অনুগ্রহ করে নিরাপদ স্থানে সরে যান। প্রয়োজনে রেড ক্রিসেন্টের সহযোগিতা নিন।”

এ সময় স্থানীয়দের মাঝে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করা হয় এবং জরুরি যোগাযোগ নম্বরও সরবরাহ করা হয়, যাতে তারা যেকোনো বিপদে দ্রুত সহায়তা পেতে পারেন।

এ ধরনের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে যুব রেড ক্রিসেন্টের এক স্বেচ্ছাসেবক বলেন “আমরা শুধু প্রচারণা চালাচ্ছি না, মানুষের দুশ্চিন্তা ও ভয় কাটিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

চট্টগ্রাম সিটি ইউনিটের যুব প্রধান আ. ন. ম. তামজীদ বলেন, “প্রাকৃতিক দুর্যোগে সচেতনতা এবং প্রাথমিক সাড়া দিতে আমরা সবসময় প্রস্তুত। পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত পৌঁছে জনগণকে সচেতন করাই ছিল আমাদের মূল লক্ষ্য।”

উল্লেখ্য, চট্টগ্রামে প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঘটনা ঘটে এবং বহু মানুষের প্রাণহানি ঘটে থাকে। তাই আগাম সতর্কতা ও স্থানীয়দের সচেতন করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

১০

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১১

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১২

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১৩

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৪

থামছে না সড়ক দুর্ঘটনা

১৫

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৬

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৭

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৮

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৯

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

২০