রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
তানজিলুল ইসলাম লাইক,রাজশাহী
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে চলতি বছর এসএসসিতে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আর গতবছর ২০২৪ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। যা ২০২৩ সালে ৮৭.৮৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৫.৮৮ শতাংশ ছিল।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী’র চেয়ারম্যানের অফিস কক্ষে চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখাখারুল ইসলাম এসএসসির ফলাফল ঘোষণা করেন।
রাজশাহী শিক্ষা বোর্ড জানায়, ২০২৫ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮২ হজার ৭৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন।
এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫১ জন। এ ফলাফলে ছাত্র পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ।
জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩ শত ২৭ জন, এদের মধ্যে ছাত্রী ১১ হাজার ৯ শত ৬২ জন এবং ছাত্র ১০ হাজার ৩ শত ৬৫ জন।
বহিস্কৃত পরীক্ষার্থাীর সংখ্যা ৭।
শুন্য থেকে ১০℅ ফেল করা স্কুল ১ টিও নাই। শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা ৯৯।
চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২৬৯টি কেন্দ্রের অধীনে স্কুলের সংখ্যা ছিল ২৬৯০টি।
মন্তব্য করুন