রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজীজুল রহমান,বাগেরহাট রিপোর্টার
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ দুপুর ২টায় প্রকাশিত হয়েছে। ফলাফলে অনেকে সন্তুষ্ট হলেও অনেক শিক্ষার্থী নিজেদের প্রত্যাশিত নম্বর না পেয়ে খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন। আগামী ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। আবেদনের নিয়ম-পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি।
মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যেভাবে আবেদন করবেন:
শিক্ষার্থীরা শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
RSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
উদাহরণ:
RSC DHA 123456 101
পাঠাতে হবে: ১৬২২২ নম্বরে।
একই এসএমএস-এ একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চাইলে বিষয় কোডগুলো কমা (,) দিয়ে লিখতে হবে। উদাহরণ:
RSC DHA 123456 101,107,109
ফিরতি এসএমএস:
ফিরতি এসএমএসে আবেদন ফি ও একটি পিন নম্বর (PIN) জানানো হবে। আবেদন নিশ্চিত করতে টাইপ করুন:
RSC <স্পেস> YES <স্পেস> PIN নম্বর <স্পেস> যোগাযোগের মোবাইল নম্বর
পাঠাতে হবে একই নম্বরে: ১৬২২২।
প্রতি বিষয় বা প্রতি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
গুরুত্বপূর্ণ তথ্য:
খাতা চ্যালেঞ্জ আবেদনের শেষ তারিখ: ১৭ জুলাই ২০২৫
টেলিটকের মাধ্যমে এই সেবা চালু থাকবে।
বিস্তারিত জানা যাবে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও।
উপকারিতা:
যেসব শিক্ষার্থীর ধারণা রয়েছে তাদের উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন হয়নি, তারা এই সুযোগের মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষা করাতে পারবেন। এটি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ অংশ।
মন্তব্য করুন