গাজীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ছায়া জাতিসংঘ সেমিনার — তরুণদের মাঝে সাড়া জাগালো HYD ও আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগ। - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
প্রতিবেদক মুহসিন মিয়া শাহিন
১০ জুলাই ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ছায়া জাতিসংঘ সেমিনার — তরুণদের মাঝে সাড়া জাগালো HYD ও আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগ।

প্রতিবেদক মুহসিন মিয়া শাহিন

গাজীপুর, ৯ জুলাই: তরুণদের নেতৃত্ব বিকাশ, কূটনৈতিক জ্ঞান ও বৈশ্বিক চিন্তাধারা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “ছায়া জাতিসংঘ সেমিনার (Model United Nations Seminar)”। “HYD – House of Youth Dialogue” এর আয়োজনে এবং আকন্দ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজন গাজীপুরের শিক্ষার্থী ও তরুণ সমাজে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।

সেমিনারটি গাজীপুর চৌরাস্তায় অবস্থিত BGIFT Institute of Science & Technology (BIST) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন গাজীপুর ও আশেপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক তরুণ ও শিক্ষার্থী।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক রাজনীতি, কূটনৈতিক বিতর্ক ও নেতৃত্ব দক্ষতা সম্পর্কে তরুণদের হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা দেওয়া। যারা MUN বা Model United Nations বিষয়ে নতুন, তাদের জন্য এটি ছিল শেখার এক বিরল সুযোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মো. জাহিদ হাসান আখন্দ, যিনি HYD এবং আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি বলেন,

“তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব। তাদের আন্তর্জাতিক মানসম্পন্ন জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ দিতে আমরা এই ধরনের আয়োজন করছি। ভবিষ্যতে দেশের প্রতিটি অঞ্চলে এমন প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
• মো. দেলোয়ার হোসেন, শিক্ষাবিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক, BIST
• মোহাম্মদ আমিনুল ইসলাম, অধ্যক্ষ, আগ্রণী মডেল কলেজ ও পরিচালক, BIST

তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের কূটনীতিক ও নীতি-নির্ধারক। এ ধরনের আয়োজন তাদের সচেতনতা ও আত্মবিশ্বাস গড়ে তুলবে।

সেমিনার শেষে অংশগ্রহণকারী সকলকে আন্তর্জাতিক মানসম্পন্ন সনদপত্র প্রদান করা হয়। পুরো আয়োজনটি ছিল সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন-ভিত্তিক, যার ফলে অনেক শিক্ষার্থী এতে সহজেই অংশ নিতে পেরেছেন।

এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল “রাজবংশ প্রতিদিন”।

অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান,

“এটা আমাদের জীবনের প্রথম ছায়া জাতিসংঘ অভিজ্ঞতা। আন্তর্জাতিক বিষয়গুলো বুঝতে ও নিজের নেতৃত্ব গড়ে তুলতে এটি ছিল অনেক উপকারি।”

আকন্দ ফাউন্ডেশন ও HYD ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করে দেশজুড়ে তরুণ নেতৃত্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

১০

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১১

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১২

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১৩

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৪

থামছে না সড়ক দুর্ঘটনা

১৫

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৬

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৭

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৮

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৯

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

২০