রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বৃষ্টি হলেই ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুরুরা গ্রামের মানুষদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। গ্রামের প্রধান সড়কটি কাঁদা আর পানিতে একাকার হয়ে পড়ে, সৃষ্টি হয় হাঁটুসমান জলাবদ্ধতা। ফলে চলাচল অনুপযোগী হয়ে পড়ে রাস্তা, যা সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের।
সরেজমিন ঘুরে দেখা গেছে, রাদেশ সাম মন্ডলের বাড়ি থেকে শুরু করে পুরুরা সাধুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ সড়কটির অবস্থা অত্যন্ত করুণ। কাঁদা ও পানিতে ডুবে থাকে পুরো রাস্তা।
প্রায় ৩ শতাধিক পরিবারের বসবাস এই এলাকায়, আর প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে প্রায় ৭ শতাধিক মানুষ। কিন্তু এই একমাত্র রাস্তাটির বেহাল দশার কারণে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হয় সবাইকে। নেই কোনো বিকল্প পথ রাস্তার। কর্দমাক্ত অবস্থার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েন শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা।
স্থানীয় শিক্ষার্থী শাকিল মাতুব্বর বলেন,বৃষ্টির দিনে স্কুলে যাওয়া খুব কষ্টকর। কাদায় পা পিছলে পড়ে যাওয়ার ভয় সব সময় থাকে। এমন কি ক্লাসে ঠিকমতো উপস্থিত হতে পারি না।
মাস্টার সুকুমার মন্ডল জানান,গ্রামের এই রাস্তায় কোন অ্যাম্বুলেন্স বা গাড়ি প্রবেশ করতে পারে না। কেউ অসুস্থ হলে কাধে করে কাদামাটি পেরিয়ে হাসপাতালে নিতে হয়।
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় নানা আশ্বাস দিলেও নির্বাচনের পর কেউ আর এই রাস্তাটি সংস্কারে নজর দেন না। বছর যায়,
জনপ্রতিনিধি বদলায়, কিন্তু রাস্তা কোনো পরিবর্তন হয় না।
ভোটের সময় শুধু আশ্বাস মেলে, কাজের সময়
কেউ দেখেও না এই রাস্তার দিকে, বলেন গ্রামের এক প্রবীণ বাসিন্দা। এই এলাকায় বৃষ্টি যেন এক আতঙ্কের নাম। কারণ সামান্য বৃষ্টিতেই রাস্তা রূপ নেয় জলাশয়ে। রিকশা, ভ্যান, মোটরসাইকেল তো দূরের কথা, খালি পায়েও হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে ওঠে।
ফলে লোকজন প্রায় গৃহবন্দি হয়ে পড়েন। পুরুরা গ্রামের মানুষদের প্রাণের দাবি—রাস্তাটি দ্রুত পাকা করা হোক। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে তারা আকুল আবেদন জানিয়েছেন যেন বর্ষা মৌসুমে এই দুর্ভোগ থেকে মুক্তি মেলে।
এ ব্যাপারে ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফকির মিয়ার মুঠোফোনে কল দিলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য করুন