রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
প্রতিবেদক মুহসিন মিয়া শাহিন
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি ছাতিরবাজার গ্রামের আক্কাস আলী আমিনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। জমি রেজিস্ট্রির নামে অর্থ গ্রহণ করে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় ভুক্তভোগী এক নারী আদালতের শরণাপন্ন হন।
জানা গেছে, টেপিরবাড়ি ছাতিরবাজার এলাকার জামাল উদ্দিনের মেয়ে শারমিন আক্তারের কাছ থেকে জমি রেজিস্ট্রির প্রতিশ্রুতি দিয়ে আব্দুল আজিজ বিপুল অঙ্কের অর্থ গ্রহণ করেন।
তবে রেজিস্ট্রি সম্পন্ন না করে শ্রীপুর সাব-রেজিস্ট্রার অফিস থেকে টাকা বুঝে নিয়েই গা ঢাকা দেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
ঘটনার পর ভুক্তভোগী শারমিন আক্তার ন্যায়বিচারের আশায় গাজীপুরের মাননীয় জজ কোর্টে একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত অভিযুক্ত আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “আসামিকে গ্রেপ্তারের বিষয়টি আমাদের নজরে রয়েছে। তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো সময় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।”
মন্তব্য করুন