রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
নোমইনুল ইসলাম বাঘাইছড়ি প্রতিনিধি
শনিবার (১২ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ) বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলার ওলামা বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা শাখার আয়োজনে বায়তুশ শরফ কমপ্লেক্স মিলনায়তনে এক ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইকবাল করিম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সদর জামে মসজিদের খতীব মাওলানা ফয়জুল আমীন কুতুবী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কাইয়ুম, পৌরসভা জামায়াতের সভাপতি কাজী নেয়ামত উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আবসার হোসেন। বক্তারা ইসলামী ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরআন ও সুন্নাহর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও তারা ২০২৪ সালের আগস্ট মাসে সংঘটিত গণবিপ্লবে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।সম্মেলনের এক পর্যায়ে বাঘাইছড়ি উপজেলার ওলামা-মাশায়েখ বিভাগের নতুন কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হন মাওলানা ইকবাল করিম, সেক্রেটারি পদে মাওলানা আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা তোফাজ্জল হোসেন এবং অর্থ সম্পাদক পদে মাওলানা সুলতান আহাম্মেদকে মনোনীত করা হয়।
সম্মেলনের শেষ পর্বে বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতীব মুফতী সোলাইমান খান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। তাঁর দোয়ায় দেশ, জাতির জন্য মঙ্গল কামনা করা হয়।
মন্তব্য করুন