রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
শাহ্ মুহাম্মদ ছগির হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি
রাজধানীর মিডফোর্ড এলাকায় পাথর মেরে নির্মমভাবে সোহাগকে হত্যাসহ দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজি ও বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে পৃথকভাবে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, “সোহাগকে যেভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে, তা শুধু বর্বরতা নয়; তা মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। এই হত্যাকাণ্ডে জড়িত যুবদল কর্মীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ফাঁসি নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত চাঁদাবাজি, টেন্ডারবাজি ও রাজনৈতিক সন্ত্রাস বাড়ছে। সাধারণ মানুষের নিরাপত্তা আজ হুমকির মুখে। এসব অপরাধের পেছনে যারা রাজনৈতিক ছত্রছায়া দিচ্ছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
বিক্ষোভ মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, দেশের জনগণের জানমাল রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সন্ত্রাসবিরোধী কঠোর পদক্ষেপ নেওয়া হোক।
মন্তব্য করুন