রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
নিজাম লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার ২৭টি আবাসনে অন্তত ১ হাজার ৯০০ পরিবার চরম দুর্ভোগে রয়েছেন। এসব আবাসনের বাসিন্দাদের মধ্যে কেউ দিনমজুর, কেউ লেবার, কেউ অটো রিকসা চালক আবার কেউ জেলে। এখানে নিম্নবৃত্তদের বসবাস।
২০০৩ থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলা বিভিন্ন ইউনিয়ানে টিনশেড এসব আবাসন নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক বছর পর থেকে আবাসনের ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়তে শুরু করে।
বর্তমানে এসব আবাসনে ঘরের অবস্থা খুবই নাজুক এবং জরাজীর্ণ আবাসনের বাসিন্দাদের দুর্ভোগ চরমে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে লালমোহন বদরপুর ইউনিয়নে ৪টি আবাসনে ব্যারেক রয়েছে।
যেখানে দুইটি আবাসনের ব্যারেক ইতোমধ্যে পুণঃনির্মাণ করা হয়েছে। বাকিগুলো জরাজীর্ণ সরেজমিন লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ানে পূর্ব কচুয়াখালী আবাসনে গিয়ে দেখা গেছে এ আবাসনের প্রতিটি ঘরই জরাজীর্ণ।
কোন রকমে দিন পার করতে টিনশেড ঘরগুলোর ওপরে বাসিন্দারা দিয়েছেন তেরপাল এবং পলিথিন। তবুও বৃষ্টি হলে রক্ষা মেলে না এখানের বাসিন্দাদের। বৃষ্টির পানি ভিতরে পরে ভিজে যায় ঘরের প্রয়োজনীয় জিনিস ও আসবাবপত্র।
অধিক বৃষ্টিতে কখনো কখনো ঘরগুলো পানিতে টইটুম্বুরও হয়ে যায়। তবে এই আবাসনের বাসিন্দাদের মধ্যে কেউ কেউ ধার দেনা করে নিজেরা ঘুরগুলো মেরামত করে নিয়েছেন। আর বাকিরা রয়েছেন চরম দুর্ভোগে।
মন্তব্য করুন