ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ৪০কেজি গাঁজাসহ ০৩জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
মাওয়াজুর রহমান ইবি প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবির উপর পদাঘাতের ভিডিও প্রদর্শন চরম অসভ্যতা বলে বিবৃতি প্রকাশ জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার।
রবিবার (১৩জুলাই) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক রাকিবুল ইসলামের স্বাক্ষরিত বিবৃতিতে প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, “জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে যে, কিছু দুর্বৃত্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মহান মুক্তিযোদ্ধা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ছবির উপর পদাঘাতের একটি ভিডিও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে চরম অসভ্যতা ও ধৃষ্টতা প্রদর্শন করেছে।
শুধু তাই নয়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করে প্রকাশ্যে মিছিল করেছে।
জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা মনে করে- এই ঘটনা শুধু একজন জাতীয় বীর ও রাজনৈতিক ব্যক্তিত্বকে অবমাননার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের মর্যাদার উপর নির্লজ্জ আঘাত।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক এবং একজন জাতীয় বীর। অপরদিকে তারেক জিয়া এই মুহূর্তে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ দিকপাল। তাঁদের প্রতি এমন অসম্মান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জিয়া পরিষদ এই ঘৃণ্য তৎপড়তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সরকারের কাছে নিম্নোক্ত দাবি জানাচ্ছে:
১. দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক।
২. দোষীদের চিহ্নিত করে সংশ্লিষ্ট আইনে শাস্তির আওতায় আনা হোক।
৩. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক সহনশীলতা ও ইতিহাসের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার পরিবেশ নিশ্চিত করা হোক।
জিয়া পরিষদ দেশবাসী ও সর্বস্তরের জাতীয়তাবাদী জনতাকে আহ্বান জানায়-এমন অপচেষ্টা ও অপসংস্কৃতির বিরুদ্ধে আপনারা সকলেই সোচ্চার হোন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন।
মন্তব্য করুন