ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ৪০কেজি গাঁজাসহ ০৩জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
মাওয়াজুর রহমান ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃসেশন খেলাকে কেন্দ্র করে হাতাহাতির ভিডিও করতে গেলে সাংবাদিকদের মারধর করেছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (১২ জুলাই) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।
রবিবার (১৩জুলাই) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রচার সম্পাদক হাবিবুর রহমান জুনাঈদের স্বাক্ষরিত এক বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে (১২ জুলাই) আন্তঃসেশন ফুটবল ম্যাচ চলাকালে সংবাদ সংগ্রহের সময় অর্থনীতি বিভাগের কিছু শিক্ষার্থীর হাতে সাংবাদিকদের লাঞ্ছনা ও পেশাগত কাজে বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা জানায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
আজ এক যৌথ বিবৃতিতে শাখা সভাপতি মো. সাদেক আহমদ ও সাধারণ সম্পাদক জুনায়েদ খান বলেন, “সাংবাদিকদের ওপর হামলা শুধু দুঃখজনক নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
আমরা এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”তারা আরও বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম স্তম্ভ।
এর স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করা সবার দায়িত্ব।”
ছাত্র মজলিস আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছে।
মন্তব্য করুন