ফকিরহাটে ২০,৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
আজীজুল রহমান, রিপোর্টার বাগেরহাট
১৩ জুলাই ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফকিরহাটে ২০,৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আজীজুল রহমান, রিপোর্টার বাগেরহাট।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কালাম হোসেন (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম।

রবিবার ১৩ জুলাই রাত আনুমানিক আড়াইটার দিকে খুলনা-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের কাটাখালী বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত কালাম হোসেন সাতক্ষীরা জেলার নাথুয়ারডাঙ্গা গ্রামের আব্দুল গফুর হাওলাদারের ছেলে।
বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

অভিযানের বিস্তারিত:
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান,
“গোপন সূত্রে জানতে পারি, খুলনা থেকে একটি বড় ইয়াবার চালান আসছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় কাটাখালী মোড়ের সাতক্ষীরা লাইন পরিবহন কাউন্টারের সামনে পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।”

রাত আড়াইটার দিকে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২৮) খুলনার দিক থেকে এলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

পরবর্তীতে বাসের বক্সের ভিতরে থাকা একটি কালো রঙের প্লাস্টিক ক্যারেটের আমের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নীল রঙের জিপার ব্যাগে রাখা ২০,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মালিক কালাম হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

আইনি ব্যবস্থা:
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ প্রশাসনের অবস্থান:
বাগেরহাট জেলা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।

পুলিশ সুপার জানান,
“মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা প্রস্তুত রয়েছে। জনগণের সহযোগিতা থাকলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

১০

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১১

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১২

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১৩

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৪

থামছে না সড়ক দুর্ঘটনা

১৫

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৬

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৭

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৮

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৯

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

২০