রাজশাহীর পুঠিয়া ধোপাপাড়ায় শতবর্ষী কাঁচা সড়ক যেনো অভিশপ্ত: জনদুর্ভোগ চরমে, দেখার কেউ নেই - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
তানজিলুল ইসলাম লাইক,রাজশাহী 
১৩ জুলাই ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীর পুঠিয়া ধোপাপাড়ায় শতবর্ষী কাঁচা সড়ক যেনো অভিশপ্ত: জনদুর্ভোগ চরমে, দেখার কেউ নেই

তানজিলুল ইসলাম লাইক,রাজশাহী 

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ও ভাল্লুকগাছি ইউনিয়নের ধোপাপাড়া বাজার থেকে নলপুকুরিয়া হয়ে এসআরজি বটতলা পর্যন্ত সড়কটি প্রায় ২ কিলো দুরবস্থা যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। শতবর্ষ পুরোনো এই কাঁচা রাস্তাটি বছরের পর বছর ধরে মেরামতের অপেক্ষায় থাকলেও পায়নি উন্নয়নের ছোঁয়া। শুকনো মৌসুমে ধুলোর রাজত্ব আর বর্ষায় হাঁটু সমান কাদামাটি—এই দ্বৈত দুর্ভোগে ভোগে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ।

দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান মাধ্যম এই সড়কটি। ধোপাপাড়া বাজার, রাইস মিল, মসজিদ, ঈদগাহ, গোরস্থান, ভূমি অফিস, ব্যাংকিং সেবা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান—সবকিছুর কেন্দ্রে এই এলাকাটি। অথচ ওই সড়কের ভাঙা দশা দেখে মনে হয় না এটি একটি গুরুত্বপূর্ণ জনপদে অবস্থিত।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “এটা যেন আমাদের কাছে অভিশপ্ত রাস্তা। সারাবছর কমবেশি কাদা থাকে, আর বর্ষায় তো একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে যায়। বহুবার দাবি জানিয়েছি, শুধু লোক আসে মাপ নিতে, কাজ আর হয় না।”

সরেজমিনে দেখা যায়, দীর্ঘ এই সড়ক জুড়ে কোথাও কোথাও হাঁটুসমান কাদা জমে আছে। পথচারীদের হাতে স্যান্ডেল, পরনে কাদা লেপ্টে থাকা পোশাক—এই যেনো নিত্যদিনের চিত্র। গবাদিপশু চলাচল বন্ধ, হুইলচেয়ারে রোগী নেওয়া অসম্ভব, শিশু ও গর্ভবতী নারীদের চলাচল ভয়াবহ ঝুঁকিপূর্ণ।

ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া রহমান কাদায় সিক্ত পা নিয়ে বলেন, “আমার মতো আরও শত শিক্ষার্থী কষ্ট করে স্কুলে আসে। পরীক্ষা থাকলেও এই রাস্তায় কাদা ভেদ করে আসতে হয়, পোশাক নষ্ট হয়। বয়স্ক বা অসুস্থরা তো একেবারেই আটকা পড়ে থাকেন।”

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরাও জানান, শুধু এই রাস্তাটির কারণে উৎপাদিত মাছ ও সবজি জেলা শহরে পৌঁছাতে বাড়তি খরচ গুণতে হয়। মৎসচাষী আব্দল হান্নান বলেন, “রাস্তাটা পাকা হলে কৃষকরা বাঁচবে, লাভও হবে বেশি।”

ধোপাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সজীব কুমার সরকার বলেন, “বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা সময়মতো স্কুলে আসতে পারে না। দীর্ঘদিন ধরে আমরা রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসছি।”

এ বিষয়ে ভাল্লুকগাছি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বলেন: এই রাস্তাটি আসলেই অবহেলিত এতে কোন সন্দেহ নেই, আমি নিজেই বহুবার উপজেলায় গেয়েছি কিন্তু কেন যে রাস্তাটির কাজ হয় না এটা আমার নিজেরও জানা নেই।

রাস্তাটির উন্নয়ন বিষয়ে জানতে চাইলে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর বলেন, “আমি নিজেই এই রাস্তাটি করে দিতে চেয়েছিলাম, কিন্তু ধোপাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তখন অন্য বাজেট নিয়েছেন। তারপরও আমি বিষয়টি আবার দেখছি, প্রয়োজনে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা ও জেলা পর্যায়ে বহুপ্রয়োজনীয় এই সড়কের উন্নয়ন বারবার পিছিয়ে পড়ায় স্থানীয়রা ক্ষুব্ধ। তারা আশা করছেন, দুর্ভোগের চিত্র ও জনসাধারণের আকুতি যেন এবারও আর উপেক্ষিত না হয়, এবং দ্রুত এই সড়কটি পাকাকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে উপর মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০