ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ৪০কেজি গাঁজাসহ ০৩জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
মোঃ নজরুল ইসলাম রাজা,ঝালকাঠি জেলা প্রতিনিধি
আজ ১৩ জুলাই ২০২৫, রোববার বিকেলে ২৪এর জুলাই গণ-অভ্যুত্থানের বিপ্লবী নেতা ও এনসিপি -এর আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ ঝালকাঠির ঐতিহাসিক নেছারাবাদ দরবার শরীফে হযরত মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিতে আগমন করেন।
সাক্ষাতকালে হযরত নেছারাবাদী হুজুর নেতৃবৃন্দকে ইসলাম, স্বতন্ত্র মাদরাসা শিক্ষার সুরক্ষা, এবং হিফজ সম্পন্নকারী ছাত্রদের নবম শ্রেণিতে সহজে ভর্তি নিশ্চিতকরণে বলিষ্ঠ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
একইসাথে তিনি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ গণআন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরে দিকনির্দেশনামূলক নছীহত ও পরামর্শ প্রদান করেন।
হুজুর তাঁর আলোচনায় মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর অবদান স্মরণ করে তাঁর লেখা গ্রন্থাবলি, বিশেষ করে ‘মুসলিম ঐক্য: অন্তরায় ও করণীয়’, ‘শান্তিনীতি’ বুকলেট উপস্থিত সকলকে হাদিয়া হিসেবে উপহার দেন। এ ছাড়া, জনাব নাহিদ ইসলামকে হুজুরের পক্ষ থেকে একটি জায়নামায, আতর ও তাসবীহ প্রদান করা হয়।
সাক্ষাৎ শেষে এনসিপি নেতৃবৃন্দ দরবার শরীফ প্রাঙ্গণে মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর মাযার শরীফ যিয়ারত করেন এবং জামাতে আসরের নামাজ আদায় করেন। পরবর্তীতে তারা জুলাই মাসের পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নিতে ঝালকাঠি শহরের উদ্দেশ্যে নেছারাবাদ ত্যাগ করেন।
আল্লাহ তাআলা যেন তাঁদের ইসলাম, দেশ ও জাতির কল্যাণে কবুল করে—এই দোয়ায় সাক্ষাৎ ও সফর শেষ হয়।
মন্তব্য করুন