শ্রীমঙ্গলে কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ৪০কেজি গাঁজাসহ ০৩জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতাররাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
মৌলভীবাজার প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ৩:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে বহুল আলোচিত কলেজছাত্র হৃদয় আহমেদ ইয়াছিন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে হত্যায় ব্যবহৃত গামছা, স্কুল ব্যাগ, মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গত ৭ জুলাই সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা বাগান এলাকার ১ নম্বর সেকশনে একটি গাছের নিচে বেল্ট দিয়ে গলায় প্যাঁচানো অবস্থায় হৃদয়ের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় শনাক্ত করে শ্রীমঙ্গল থানায় মামলা নং-১৪, ধারা ৩০২/২০১/৩৪ রুজু করা হয়।

মামলার রহস্য উদঘাটনে পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা’র নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম ও সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এর তত্ত্বাবধানে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম এর নেতৃত্বে গঠন করা হয় একটি বিশেষ তদন্ত টিম। শহরের সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে দুই আসামির অবস্থান শনাক্ত করা হয়।

এরপর এসআই অলক বিহারী গুণ ও এসআই মোঃ মহিবুর রহমান এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন: ১. মোঃ কাজল মিয়া (২০) – পেশায় টমটম চালক, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার দাড়িয়াকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা, বর্তমানে শাহীবাগ, শ্রীমঙ্গল; ২. মোঃ সিরাজুল ইসলাম (২১) – পেশায় বাদাম বিক্রেতা, সরাইল থানার রাজাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা, বর্তমানে শাহীবাগ, শ্রীমঙ্গল।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত হৃদয় আহমেদ ইয়াছিন কমলগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং শ্রীমঙ্গলের কালীঘাট রোড এলাকায় ওয়াইফাই অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি অনলাইনে জুয়ার আসক্তিতে জড়িয়ে পড়েন এবং বন্ধুদের কাছ থেকে ধার নেওয়া অর্থ ফেরত দিতে না পারায় বিরোধে জড়িয়ে পড়েন।

কাজলের কাছে হৃদয়ের ২২ হাজার টাকা পাওনা ছিল। চাকরির প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া, এবং পরে চাকরি না হওয়া ও টাকা ফেরত না দেওয়ার কারণে উভয়ের মধ্যে বিরোধ চরমে ওঠে। ঘটনার দিন ৬ জুলাই রাত ১১টার দিকে পরিকল্পিতভাবে হৃদয়কে কাকিয়াছড়া চা বাগানে নিয়ে গিয়ে ঝগড়ার একপর্যায়ে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং আত্মহত্যার প্রেক্ষাপট তৈরি করতে গলায় বেল্ট পেঁচিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

পরে হৃদয়ের মোবাইল ফোন মাত্র ২৫০ টাকায় বিক্রি করে মোটরসাইকেলসহ রাজাপুরে আত্মগোপন করে তারা।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ৪০কেজি গাঁজাসহ ০৩জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

১০

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

১১

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১২

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১৩

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১৪

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৫

থামছে না সড়ক দুর্ঘটনা

১৬

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৭

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৮

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৯

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

২০