বিএমএসএফের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী: তৃণমূল সাংবাদিকতার দীপ্ত এক অভিযাত্রা - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজীজুল রহমান রিপোর্টার বাগেরহাট
১৪ জুলাই ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএমএসএফের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী: তৃণমূল সাংবাদিকতার দীপ্ত এক অভিযাত্রা

আজীজুল রহমান রিপোর্টার বাগেরহাট

বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে তৃণমূল সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলা সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আজ ১৪ জুলাই ২০২৫ গৌরবময় ১৩ বছর অতিক্রম করে ১৪ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে সারাদেশজুড়ে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

২০১৩ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠিত বিএমএসএফ আজ দেশের প্রতিটি জেলা, উপজেলা, বিভাগীয় শহর এমনকি আন্তর্জাতিক পর্যায়েও সাংবাদিকদের বৃহৎ প্রতিনিধিত্বশীল সংগঠনে পরিণত হয়েছে। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি মফস্বল সাংবাদিকদের কণ্ঠস্বর শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
কার্যক্রম ও অর্জন:
আইন সহায়তা
সংবাদ প্রকাশের কারণে হয়রানির শিকার সাংবাদিকদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান।

প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
সংবাদ লেখার কৌশল, ডিজিটাল নিরাপত্তা, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এবং নেতৃত্ব বিকাশে ধারাবাহিক প্রশিক্ষণ।
চিকিৎসা সহায়তা ও নিরাপত্তা
অসচ্ছল ও দুর্ঘটনাগ্রস্ত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে কর্মসূচি।

গঠনতান্ত্রিক কাঠামো
সারাদেশে ৩ শতাধিক উপজেলা ও জেলা শাখা, সদস্য সংখ্যা প্রায় ২২ হাজার; বিদেশেও রয়েছে ৬টি শাখা।
জার্নালিস্ট শেল্টার হোম
ঢাকার বাইরে থেকে আগত সাংবাদিকদের জন্য থাকা ও খাবারের ব্যবস্থা — মাত্র ৩০০ টাকায়।
সহযোগী সংগঠন
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি (২০১৯ সাল থেকে কার্যকর) বিএমএসএফের সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে।

মাসব্যাপী কর্মসূচি:
১. নতুন সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন
২. চা-চক্র সংলাপ ও ১৪ দফা দাবির পাঠ
৩. সাংবাদিক সম্মাননা-২০২৫
৪. সাংবাদিক নৈতিকতা ও নিরাপত্তা সেমিনার
৫. পেশাগত প্রশিক্ষণ ও ওয়ার্কশপ
৬. পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ
৭. প্রীতি ফুটবল ম্যাচ
৮. কেন্দ্রীয় বর্ষপূর্তি অনুষ্ঠান — ৩০ জুলাই, নয়াপল্টন, ঢাকা
চেয়ারম্যানের বক্তব্য:
বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন,
“বিএমএসএফ কেবল একটি সংগঠন নয়; এটি দেশের গণমাধ্যমকর্মীদের স্বপ্ন, অধিকার ও আত্মমর্যাদার প্রতীক। আমরা সাংবাদিকদের পেনশন, চিকিৎসা তহবিল, আবাসন সুবিধা ও প্রশিক্ষণ আরও বিস্তৃত করব।”

তিনি আরও বলেন,
“সাংবাদিক বাঁচলে গণমাধ্যম বাঁচবে; আর গণমাধ্যম বাঁচলেই গণতন্ত্র রক্ষা পাবে। তাই এই আন্দোলন আমাদের অস্তিত্বের অংশ।”

আইনগত ভিত্তি ও আন্তর্জাতিক স্বীকৃতি:
বিএমএসএফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধনপ্রাপ্ত একটি সংগঠন (নিবন্ধন নং: ০৬/২০২২)।
এছাড়া, সংগঠনটির কপিরাইট নম্বর: ২৫৮৪৪/২০২২।
বিএমএসএফ এ্যাবজার (Alliance of Bangladesh Journalist Organization)–এর একটি সহযোগী সংগঠন।

গণমাধ্যমের প্রতি আহ্বান:
সাংবাদিকদের জন্য বরাদ্দ এ ঐতিহাসিক বার্ষিকী ও কর্মসূচিকে সব প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক ও স্যাটেলাইট মিডিয়ায় যথাযথ গুরুত্ব দিয়ে প্রচার করার আহ্বান জানিয়েছে বিএমএসএফ। বিশেষ করে ১৫ ও ৩০ জুলাইয়ের মূল অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ কাম্য।

যোগাযোগ:
আহমেদ আবু জাফর
চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, বিএমএসএফ
০১৭১২-৩০৬৫০১

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০