সবাইকে ‘জুলাই বিপ্লব’ চেতনাকে অন্তরে ধারণ করতে হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
এম. ইউছুফ, চট্টগ্রাম প্রতিনিধি 
১৪ জুলাই ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সবাইকে ‘জুলাই বিপ্লব’ চেতনাকে অন্তরে ধারণ করতে হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

এম. ইউছুফ, চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে ‘জুলাই বিপ্লব’-এর চেতনাকে অন্তরে ধারণ করতে হবে। জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে নগরের পাঁচলাইশ এ অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানে এ ‘শহীদ স্মৃতি স্তম্ভ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সোমবার (১৪ জুলাই) সকালে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে নগরের পাঁচলাইশ এ অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানে এ ‘শহীদ স্মৃতি স্তম্ভ’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-তরুণদের সাহসিকতা ও আত্মত্যাগ আমাদের ইতিহাসের গর্ব। তাঁদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।

এই চেতনা শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি একটি মূল্যবোধ-যেখানে গণতন্ত্র, মানবতা ও সাম্যের জন্য ছাত্র-জনতার আত্মত্যাগ রয়েছে।

তিনি আরও বলেন, আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি হাসপাতালে চিকিৎসা সম্ভব না হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। দেশে চিকিৎসা সম্ভব না হলে প্রয়োজনে বিদেশেও পাঠানো হবে। এই চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে।

ফরিদা খানম বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন বা চিরতরে পঙ্গু হয়ে গেছেন—তাঁদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কারণ তাঁদের আত্মত্যাগ আমাদের বর্তমান অর্জনের ভিত্তি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০