রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
রাজশাহী ব্যুরোঃমোঃলাইক
তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, ককটেল বিস্ফোরণ ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে রাজশাহীর বাঘায় উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এই বিক্ষোভ মিছিল ও শোডাউন শুরু হয়। এতে প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি বাঘা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ ও শোডাউনে নেতৃত্ব দেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল হোসেন, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুবদল নেতা মুখলেসুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর তৌফিকুল ইসলাম (তফি), সাধারণ সম্পাদক কামাল হোসেন,
বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাড. ফিরোজ আহমেদ রনজু, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বিএনপি নেতা সালেহ আহমেদ (সালাম), শফিকুল ইসলাম (শফি), যুবদল নেতা তানভির ফাইসাল তুর্যসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গই নয়, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। বক্তারা জামায়াত-শিবিরকে এই ঘটনার জন্য দায়ী করে বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
তারা আরও বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না—অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের মানুষ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেবে।
বিক্ষোভ শোডাউন শেষে নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন