ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নারী-পুরুষসহ আহত প্রায় ৩০ যাত্রী - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজীজুল রহমান, রিপোর্টার বাগেরহাট
১৪ জুলাই ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নারী-পুরুষসহ আহত প্রায় ৩০ যাত্রী

আজীজুল রহমান, রিপোর্টার বাগেরহাট

ঢাকা-খুলনা মহাসড়কের জয়ডিহি সাত কিলো ব্রিজের কাছে সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে খুলনাগামী ‘মায়ের দোয়া পরিবহন’ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা-মাদারীপুর রুটে চলাচলকারী রূপসী পরিবহনের মায়ের দোয়া পরিবহন (নাম্বার: ঢাকা মেট্রো-জ ১১-২৪৬৭) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার মুহূর্তে গাড়িটি উচ্চগতিতে চলছিল বলে ধারণা করছেন অনেকে।

আহতদের অবস্থা ও উদ্ধার তৎপরতা:
স্থানীয়রা ও প্রশাসনের সহযোগিতায় আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে বলে জানা গেছে।

খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আশঙ্কা করছেন, গাড়ির নিচে কোনো যাত্রী চাপা পড়ে থাকতে পারে। সে কারণে গাড়িটি না তোলা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

প্রশাসনের বক্তব্য:
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
“আমরা দ্রুত ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করি। গাড়ির নিচে কেউ চাপা পড়ে আছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। রেকার পৌঁছেছে, আমরা দ্রুত গাড়িটি তুলে নিশ্চিত হতে পারবো।”

তিনি আরও বলেন,
“গাড়ির চালক বা স্টাফদের কাউকে এখনো পাওয়া যায়নি। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, এর পেছনে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”

গাড়ির পরিচয় ও সন্দেহ:
দুর্ঘটনাকবলিত বাসটি “মায়ের দোয়া পরিবহন” নামে পরিচিত হলেও সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ বা চালক-হেলপারদের সঠিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের খোঁজে অভিযান চলছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রশাসন কাজ করছে। এই দুর্ঘটনা আরও একবার দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০