যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
রেজাউল মোস্তফা (চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
১৪ জুলাই ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে

রেজাউল মোস্তফা,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

আসসালামু আলাইকুম
আমি, আছির হামিম ইশমাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

শহীদের রক্ত, গণআন্দোলনের চেতনা এবং বৈষম্যবিরোধী আদর্শে বিশ্বাস রেখে আমি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছিলাম। একটি ন্যায্য, নৈতিক এবং আদর্শিক ছাত্র আন্দোলনের অংশ হতে পারাটা ছিলো আমার কাছে গৌরবের।

কিন্তু গভীর দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে, চট্টগ্রাম মহানগর কমিটি গঠনের পর সংগঠনটি তার মূল উদ্দেশ্য, নৈতিকতা এবং দায়িত্ববোধ থেকে বিচ্যুত হয়েছে।

এই কমিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী নিপীড়ন, রাজনৈতিক পক্ষপাতিত্ব, এবং ছাত্রলীগ পুনর্বাসনের মতো গুরুতর অভিযোগ রয়েছে যার বেশ কয়েকটির বিরুদ্ধে প্রমাণও বিদ্যমান। এতদিন এ ব্যাপারে নীরব থাকাটাই নিজেকে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার অপরাধে যুক্ত করা।
কমিটি গঠনের পাঁচ মাস পেরিয়ে গেলেও একটি পূর্ণাঙ্গ সভা পর্যন্ত হয়নি।

নেতৃত্বহীনতা, সমন্বয়ের অভাব এবং উদ্দেশ্যহীনতার ফলে সংগঠনটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বৈছাআ-কে ‘অরাজনৈতিক’ বলা হলেও বাস্তবতা হলো, এর কিছু সদস্য রাজনৈতিক দলের কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। এটি শুধু আদর্শের সাথে প্রতারণা নয়, বরং গণআস্থার সরাসরি অবমাননা।

এই প্রেক্ষাপটে, নিজের বিবেকের তাড়নায় এবং সংগঠনের প্রতি অন্তর থেকে দায়বদ্ধতা রেখে, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করছি। আমার এই পদত্যাগ যেন কোনো বিভ্রান্তির জন্ম না দেয় এটি ব্যক্তি আক্রমণ নয়, বরং একটি আদর্শ বাঁচিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস।

আমি চাই, সংগঠনটি তার মূল চেতনায় ফিরে যাক। শহীদদের রক্ত, গণআন্দোলনের উত্তরাধিকার এবং বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণাকে যেন অপমানিত না করে।

ভবিষ্যতে সংগঠনের কোনো ভুল সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের দায়ভার যেন আমার উপর না বর্তায় এই প্রত্যাশায় আমি নিজেকে সংগঠনের সব কার্যক্রম ও সিদ্ধান্ত থেকে দায়মুক্ত ঘোষণা করছি।

আমি সংগঠনের পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও যেকোনো যৌক্তিক দাবি ও ন্যায়ের পক্ষে আমার কণ্ঠ সবসময় উচ্চকিত থাকবে।
সবশেষে, যারা এখনো আদর্শ ও ন্যায়ের পথে আছেন, তাঁদের প্রতি রইলো অকুণ্ঠ সম্মান ও শুভকামনা।

বিনীত,
আছির হামিম ইশমাম
যুগ্ম সদস্য সচিব
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)
চট্টগ্রাম মহানগর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০