ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ৪০কেজি গাঁজাসহ ০৩জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
আজীজুল রহমান রিপোর্টার বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় ৯ বছর বয়সী এক নাতি কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তারই নানা ফয়সালের (৪২) বিরুদ্ধে। সোমবার (১৪ জুলাই, ২০২৫) আনুমানিক সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশু মাইশা (৯), পিতা নাম সুজন মাতা নাম মাবিয়া, ঘটনার পরপরই অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর সেখানকার চিকিৎসকরা শিশুটিকে ধর্ষণের চেষ্টার আলামত পেয়েছেন বলে ধারণা করছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং অভিযুক্ত ফয়সালকে আটকের চেষ্টা চলছে।
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন