৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মানববন্ধন - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
চট্টগ্রাম প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধি

ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বহিষ্কার ও বিচার এবং চাকসু নির্বাচনসহ সাত দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ছাত্রশিবির। এ সময় ফ্যাসিবাদের দোসরদের বিচার না করায় চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কঠোর সমালোচনা করে বলেন, তাদের (ফ্যাসিবাদের দোসর) নাম জানার জন্য ছাত্রশিবিরের অফিসে আসুন। এসে তাদের নামের ফাইল নিয়ে যান।

সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এ সময় তারা ‘তোমার আমার অধিকার, চাকসু চাকসু’, ‘জুলাইয়ের প্রশাসন, দাও শতভাগ আবাসন’, ‘মাথার ওপর ছাতা দে, নয় আবাসন ভাতা দে’, ‘হল আবাসন সংস্কার, এই মুহূর্তে দরকার’, ‘ফ্যাসিবাদের বিচার চাই, দিতে হবে দিতে হবে’, ‘চতুর্দিকে স্বৈরাচার, কবে হবে বহিষ্কার’সহ নানা স্লোগান দেন।

মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক জুলাই আন্দোলনের বিরোধিতা করেছিল, ফ্যাসিবাদের দোসর সেই শিক্ষকরা এখনো বহাল তবিয়তে আছেন।

তাদের বহিষ্কার না করে উলটো পদোন্নতি দেওয়ার চেষ্টা চলছে। আওয়ামী স্বৈরাচারের আমলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদের অবৈধভাবে নিয়োগ দিয়েছে, বারবার দাবি জানানোর পরও তাদের বহিষ্কার করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভিসি স্যার নাকি ফ্যাসিবাদের দোসরদের নাম খুঁজে পান না। ভিসি স্যারকে বলতে চাই, তাদের নাম জানার জন্য ছাত্রশিবিরের অফিসে আসুন। এসে তাদের নামের ফাইল নিয়ে যান। ফ্যাসিবাদের দোসরদের নিয়ে এই প্রশাসন চলতে পারবে না।’

চবির সেক্রেটারি পারভেজ আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সব সুযোগ-সুবিধা থাকলে, শিক্ষার্থীদের থাকবে না কেন? শিক্ষার্থীদের শতভাগ আবাসন প্রশাসনকে নিশ্চিত করতে হবে। বারবার দাবি জানানোর পরও চাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে না কেন? আমাদের সাত দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব।’

চবি ভিসিকে কুয়েট ভিসি’র পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই প্রশাসন কিছুদিন আগে এক সন্ত্রাসীকে (শিক্ষক কুশল বরণ চক্রবর্তী) প্রমোশন দেওয়ার জন্য বোর্ড বসিয়েছিল।

আমরা ছাত্রদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছি। এখন শোনা যাচ্ছে, ফ্যাসিবাদের আরও কয়েকজন দোসরকে পদোন্নতি দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা বলতে চাই, কুয়েটের ভিসির থেকে শিক্ষা নিন।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন চবি শিবিরের দফতর সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, বায়তুল মাল সম্পাদক হাসান মুজাহিদ, সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ, সমাজবিজ্ঞান অনুষদের সভাপতি রবিউল ইসলাম বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০