ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ ও দুর্ঘটনা, আহত ২, ২ কিলোমিটার যানজট - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ ও দুর্ঘটনা, আহত ২, ২ কিলোমিটার যানজট

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদী ও নয়াকান্দি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন এবং সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রথম দুর্ঘটনাটি ঘটে আজ দুপুরে ২টার সময় রাজৈর থানাধীন কামালদী এলাকায়। হানিফ পরিবহনের একটি বাস (রেজি. নং: ঢাকা মেট্রো-ব-১৪-৭৮০২) ও একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ওভারটেক করার সময় পিকআপটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে পড়ে যায়।

এতে পিকআপের দুই আরোহী— শাকিব (২১), পিতা: নান্নু শেখ,আমির হামজা (১৭), পিতা: অজ্ঞাত,উভয়েই পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা, গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ঘটনার পর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

অপরদিকে, একই দিন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে, রাজৈর থানাধীন নয়াকান্দি প্রাইমারি স্কুলের সামনে আরেকটি দুর্ঘটনার ঘটনা ঘটে। ঢাকাগামী ইউরো পরিবহনের একটি বাস (রেজি. নং: ঢাকা মেট্রো-ব-১৩-২৩০৮) বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরকে সাইট দিতে গিয়ে হঠাৎ ব্রেক করলে বাসটি সড়কের পাশে কাঁচা মাটিতে চেপে দেবে যায়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং দ্রুত হাইওয়ে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০