শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি
তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।
রূপগঞ্জ সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে মানববন্ধন
পীরগঞ্জ পৌরসভায় জি,আর চাল বিতরণে অনিয়মের অভিযোগ,২০ কেজির জায়গায় দেওয়া হলো১০ কেজিরাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ ৩ জন নিহত ও নারীসহ ৩ জন আহত হয়েছে।
সোমবার ভোরে ৪ টার সময় রাজাবাড়ীহাট যুবউন্নয় প্রশিক্ষন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ৩ জনকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
নিহতরা হলেন, অ্যাম্বুল্যান্স চালক রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুর জৌবন গ্রামের সুন্দরী রানী (৬৫) ও আদরী রানী (৩৮)।
এলাকাবাসী জানায়, সোমবার ভোর ৪ টার সময় রাজশাহীর দিক থেকে আসা চাপাইনবাগঞ্জগামী ট্রাকের সাথে গোদাগাড়ী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী অ্যাম্বুলেন্সের রাজশাহী- চাপাই মহাসড়কে রাজাবাড়ীহাট যুবউন্নয় প্রশিক্ষন কেন্দ্রের সামনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরত্বও আহত হয় ৩ জন। আহতদের এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন জানায়, হৃদরোগে আক্রান্ত ঠাকুর জৌবন গ্রামের সুন্দরী রানীকে নিয়ে গোদাগাড়ী থেকে অ্যাম্বুলেন্সটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট বিজিবি চেকপোস্টে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের চালক জুয়েলসহ ঘটনাস্থলে তিনজন মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অ্যাম্বুলেন্স ও ট্রাকটিকে রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়া হয়।
হাসপাতালের মুখপাত্র ডা: সংকর বিশ্বাস জানান, আহত ৩ জনকে হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুত্বর। তাদের পর্যবেক্ষনে রাখা হয়েছে।
মন্তব্য করুন