শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি
তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।
রূপগঞ্জ সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে মানববন্ধন
পীরগঞ্জ পৌরসভায় জি,আর চাল বিতরণে অনিয়মের অভিযোগ,২০ কেজির জায়গায় দেওয়া হলো১০ কেজি
ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যা,অভিযুক্ত ঘাতক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে পালিয়ে যাওয়া অভিযুক্ত ঘাতক মো. আমীর হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় এনে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার রাতে কসবা থানায় মামলা করা হয়।
প্রসঙ্গত, রোববার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে যুঁথী আক্তার (২২) ও তার ছোট বোন স্মৃতি আক্তারকে (১৪) হত্যা করেন আমীর হাসেন। যুঁথী ছিলেন অন্তঃসত্ত্বা। বছর দেড়েক আগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমীর হোসেনের সঙ্গে যুঁথী আক্তারের বিয়ে হয়। হত্যার পর আমীর হোসেন পালিয়ে যান।
মন্তব্য করুন