সাতক্ষীরায় জুলাই শহীদ ও মাইলস্টোন স্কুলের নিহতদের স্মরণে দোয়া মাহফিল - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সাতক্ষীরা প্রতিনিধি
২ আগস্ট ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জুলাই শহীদ ও মাইলস্টোন স্কুলের নিহতদের স্মরণে দোয়া মাহফিল

সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদের আয়োজনে ও আবাবিল হজ্জ গ্রুপের সহযোগিতায় জুলাই শহীদ ও মাইলস্টোন স্কুলের নিহতদের স্মরণে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২ জুলাই) সকালে তুফান কনভেনশন সেন্টারে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ কল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খাইরুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, নিরপরাধ শহীদদের রক্ত বৃথা যাবে না। আমরা তাঁদের আত্মার শান্তি ও এই জাতির কল্যাণ কামনা করি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, “যারা শহীদ হয়েছেন তাঁরা অন্যায়ের প্রতিবাদে জীবন দিয়েছেন—তাঁদের ত্যাগ নতুন প্রজন্মের অনুপ্রেরণা।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ওলামা বিভাগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি, বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ,বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু ইউসুফ, বাংলাদেশের মোয়াল্লেম মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ কল্যাণ পরিষদ সাতক্ষীরা জেলা সেক্রেটারি হাফেজ সাইদুর রহমান,পৌর শাখার সভাপতি হাফেজ মনোয়ার হোসেন মমিন,সেক্রেটারি হাফেজ জাহাঙ্গীর আলম, সদর শাখার সভাপতি হাফেজ শাহাদাত হোসাইন, সেক্রেটারি হাফেজ ওয়াহিদুজ্জামান ওহিদসহ বিভিন্ন উপজেলা থেকে আগতো হাফেজ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাফেজ, আলেম, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত, এবং মর্মস্পর্শী আলোচনা শেষে সকল শহীদ ও নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।এ সময় উপস্থিত মুসল্লিরা চোখের জল ফেলে তাঁদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানায়।  অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবতার প্রতিষ্ঠার আহ্বান জানান।সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০