রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
নড়াইলের লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় হতে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে আটক লোহাগড়া থানা পুলিশ। এ তাদের ব্যবহৃত ৭ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার ২ রা আগষ্ট আনুমানিক রাত ২ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম নেতৃত্বে এস আই আবুল কালাম আজাদ ও এএসআই আবুল হোসেন সহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। তাদের কাছে থাকা সাতটি মোটরসাইকেল উদ্ধার করে লোহাগড়া থানায় আনা হয়।
সঙ্ঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য হলো ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের আছাদ মোল্যার ছেলে তনু মোল্যা, পাংখারচর গ্রামের কাজি দিদারুল আলমের ছেলে কাজি অমিত ( নৌবাহিনীর চাকুরী চুত্য সদস্য),যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে, শামীম রেজা, কুল্লা গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে, মোঃ শাওন রহমান,সোনাপুর গ্রামের মোঃ মোসলেম আলীর ছেলে, মোঃ হাফিজুর রহমান (চাকুরী চুত্য সেনা সদস্য), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার তারাইল গ্রামের মোঃ ফিরোজ হোসেনের ছেলে মোঃ আলামীন হোসেন,একই গ্রামের কালা মিয়া শেখের ছেলে মোকলেস শেখ,ঝিনেদাহ জেলার কালিগঞ্জ উপজেলার ঘোপপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে মোঃ মাসুদ রানা, ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ এজাজ আহম্মেদ (পুলিশ সদস্য) বর্তমান কর্মস্থল সাতক্ষীরা সদর থানার কাটিয়া পুলিশ ফাড়ি।
এঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং২ তারিখ ২ আগস্ট ২০২৫।ধারা দন্ড বিধি ৩৯৯,৪০২ আদালতে প্রেরন করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন,ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার সহ ৭ টি মোটরসাইকেল উদ্ধার করে হয়েছে। তারা ডাকাতি করার উদ্দেশ্যে সকলে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়। আইনের মাধ্যমে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য করুন