জুলাই বিপ্লবের স্বরণে মধ্যনগরে " গ্রিন স্কুল ক্লিন স্কুল " কর্মসূচি পালন। - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
ধর্মপাশা প্রতিনিধি
৩ আগস্ট ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবের স্বরণে মধ্যনগরে ” গ্রিন স্কুল ক্লিন স্কুল ” কর্মসূচি পালন।

ধর্মপাশা প্রতিনিধি

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক আলোচনা সভা ও “গ্রিন স্কুল ক্লিন স্কুল” কর্মসূচি পালিত হয়েছে সুনামগঞ্জের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে।

জেলা পরিষদ, সুনামগঞ্জ, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ২০২৫ সালের ৩ আগস্ট (রবিবার) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। শহিদদের স্মরণে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন, বিতর্ক ও পরিচ্ছন্নতা কর্মসূচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উজ্জল রায়। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক। কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী শুভরাজ মৃত্তিকা এবং গীতাপাঠ করেন নবম শ্রেণির পূর্ণদ্বিতা তালুকদার।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, জুলাই বিপ্লবের শহিদরা রক্ত দিয়ে যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়ন করতে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও নৈতিকভাবে সচেতন হতে হবে। গ্রিন স্কুল ও স্ক্রিন স্কুলের এই ধারণা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব আয়শা আক্তার, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মুনিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসয়াদ বিন খলিল রাহাত এবং সহকারী কমিশনার হাসিবুল হাসান ডিউ।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, পরিবেশ সচেতনতা ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজন অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হন স্বর্ণিল দেবনাথ, দ্বিতীয় আদ্রিত সরকার এবং যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন অভিজিত সংস্কার ও সাইমা জান্নাত।

বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলের পক্ষে নেতৃত্ব দেন সন্দিপা তালুকদার এবং বিপক্ষ দলের পক্ষে শুভরাজ মৃত্তিকা।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করেন এবং বৃক্ষরোপণ করেন।

এছাড়া পরিবেশ ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে একটি সচেতনতামূলক র‌্যালিতে অংশগ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০