রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
রেজাউল মোস্তফা, চট্টগ্রাম
নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘Road to Green Earth 4.0’-এর তৃতীয় পর্ব “সবুজ চিন্তা, সবুজ কর্ম”। ৩ আগস্ট, রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। পরিবেশবান্ধব ও ক্ষতিকর গাছের পার্থক্য, জলবায়ু পরিবর্তন, বন উজাড়সহ নানা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে একটি শিক্ষামূলক সেশন পরিচালিত হয়।
সেশনের পরে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে। সেরা প্রতিযোগীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় পুরস্কার হিসেবে, যাতে তারা বাস্তবেই সবুজের চর্চা শুরু করতে পারে।
প্রধান শিক্ষক রোকসানা আক্তার বলেন, “শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা আমাদের কর্তব্য। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।” আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ প্রমাণ করেছে, তারা ইতোমধ্যে ভবিষ্যতের জন্য সচেতন হয়ে উঠছে।
মন্তব্য করুন