নালিতাবাড়ীতে খেলার মাঠ দখল করে হালচাষ ও কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে মানববন্ধন - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
শেরপুর প্রতিনিধি
৪ আগস্ট ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে খেলার মাঠ দখল করে হালচাষ ও কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

শেরপুরের নালিতাবাড়ীতে সরকারী অর্থায়নে উন্নয়নাধীন একটি খেলার মাঠ দখল করে হালচাষ ও কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে মানববন্ধন দখলদার উচ্ছেদ ও মাঠ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে কলসপাড় ইউনিয়নের তারাকান্দি গ্রামের এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বক্তারা জানান সরকারের খাস খতিয়ানভুক্ত ২ একর ৬৮ শতাংশ জমি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উদ্ধার করে স্থানীয় যুবসমাজের খেলাধূলার উপযোগী করতে সম্প্রতি মাঠটিতে মাটি ভরাট ও মঞ্চ নির্মাণের কাজ চলছিল। অথচ, স্থানীয় প্রভাবশালী দখলদার রুবেল মিয়া আদালতে একতরফাভাবে চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে আসেন, যা প্রশাসনের নজরের বাইরে ছিল।

এরই মধ্যে গত শুক্রবার (১ আগস্ট) বিকেলে রুবেল মিয়া একটি ট্রাক্টরের মাধ্যমে মাঠটি হালচাষ করেন এবং পরদিন শনিবার সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে পুরো মাঠটি ঘিরে ফেলেন। বর্তমানে তিনি সেখানে আমন ধানের চাষের প্রস্তুতি নিচ্ছেন, যা জনস্বার্থের বিরুদ্ধে সরাসরি অবমাননাকর বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

মানববন্ধনে শফিকুল ইসলাম তালুকদার রিপন, মোস্তাফিজুর রহমান মিলন, নাদিম উদ্দিন, রফিকুল ইসলাম মিন্টু, সারোয়ার হোসেন ও আমজাদ হোসেনসহ অন্যরা বলেন, এ মাঠটি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। মাঠটি দখল হয়ে গেলে শিশু-কিশোরদের খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চার জায়গা চিরতরে হারিয়ে যাবে।পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মাঠটি দখলমুক্ত ও প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।এ বিষয়ে এলাকাবাসীর দাবি, দখলদার রুবেল মিয়াকে দ্রুত আইনী প্রক্রিয়ায় উচ্ছেদ করে মাঠটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার সুযোগ দিতে হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০