রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
ভিসারা রিপোর্টে প্রপ্ত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদের শ্বাসরোধ করে হত্যায় খুনির ফাঁসির দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের।রবিবার (৩ আগষ্ট) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। ক্যাম্পাসের বিভিন্ন শড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমাবেশ করে।
এসময় তারা, ‘দড়ি লাগলে দড়ি নে খুনির ফাঁসি দে,” ” প্রশাসনের খবর নাই খুন তো হলো আমার ভাই,” ” বিচার বিচার বিচার চাই সাজিদ হত্যার বিচার চাই,” ” উই ওয়ান্ট উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস,” ‘ প্রশাসনের প্রহসন মানিনা মানবোনা,” ‘পুকুরে লাশ কেন প্রশাসন জবাব দে, ” আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, ” স্লোগান দিতে দিতে পুরো ক্যাম্পাস ঘুরে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সাজিদ আব্দুল্লাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার অনেক দিন পেরিয়ে গেছে এখনো মামলা হয়নি। আমরা চাই পিবিআই এর মাধ্যমে তদন্ত হোক।আমরা খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নুরুদ্দিন বলেন, ” ১৭ তারিখ থেকে আমরা রাজপথে আছি সাজিদ হত্যার সুস্থ তদন্তের দাবিতে। আগামী ২৪ ঘণ্টার ভিতরে হত্যাকারীকে গ্রেফতার করতে না পারলে বিশ্ববিদ্যালয়কে শাটডাউন করে দেওয়া হবে।কোন প্রকার ক্লাস পরীক্ষা চলবে না যতক্ষণ না পর্যন্ত সাজিদের হত্যাকারীকে গ্রেফতার করা হয়।
আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জাকারিয়া বলেন, ‘সাজিদ শুধু সাজিদ নয়, সাজিদ আমাদের ভাই। সাজিদের সিনায় ৩০ পারা কোরআন সে ধরে রেখেছিলো। সাজিদ তার বাবার এবং বংশের একমাত্র সন্তান ছিল। সুতরাং সাজিদকে যারা হত্যা করেছে, সাজিদের মায়ের বুক যারা খালি করেছে তাদের অতি দ্রুত বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করতে হবে। আল-কোরআন বিভাগের নেতৃত্বে সাজিদ হত্যার বিচার এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত না করা পর্যন্ত আমরা আন্দেলন চালিয়ে যাবো।’
মন্তব্য করুন