শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি
তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।
রূপগঞ্জ সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে মানববন্ধন
পীরগঞ্জ পৌরসভায় জি,আর চাল বিতরণে অনিয়মের অভিযোগ,২০ কেজির জায়গায় দেওয়া হলো১০ কেজি
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত
জামালপুরের সড়কে ত্রিমুখী সংঘর্ষে জুয়েল আকন্দ (৪৫) ও শাওন মিয়া (২৮) নামে দুই জন নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) সকাল ৬টার দিকে সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুজ্জামান ভুঁঞা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ছনকান্দা এলাকায় মহাসড়কের পাশে ট্রাক পরিষ্কার করছিলেন জুয়েল আকন্দ। এ সময় নান্দিনাগামী অন্য একটি ডাম্পট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে জুয়েল আকন্দ ঘটনাস্থলেই মারা যান। এ সময় নান্দিনাগামী মোটরসাইকেল ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে শাওন মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান।
এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক মামুন মিয়ার একটি পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এসআই সাদেকুজ্জামান ভুঁঞা জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন