বাঘাইছড়িতে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
বাঘাইছড়ি প্রতিনিধি
৫ আগস্ট ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঘাইছড়িতে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ঘটিকায় চৌমুহনী বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত বর্ণাঢ্য বিজয় র‌্যালির সমাবেশে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা’র সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম সহ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা সব-সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই।
বক্তারা আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের এখন থেকেই ঘরে ঘরে গিয়ে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। জনগণের রায় নিয়ে বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে এসে একটি উন্নত, গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে—যেখানে থাকবে বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমতের স্বাধীনতা।সমাবেশে বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরশাসক জাতির ওপর চেপে বসতে না পারে, সে লক্ষ্যে বিএনপি নিরলসভাবে কাজ করে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০