রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আগামী ১০ আগস্ট রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এতে যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।সম্মেলনস্থল ও প্রস্তুতি পরিদর্শনে আজ ৪ আগস্ট শনিবার বিকেল ৬:৩০ মিনিটে ঢাকা থেকে রাজশাহীতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগের বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।
শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ইশা, সদস্য সচিব মোঃ মামুন-অর-রশিদ, মহানগর সদস্য মোঃ জসীম উদ্দিন, ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণের সভাপতি মোঃ আখতার হোসেন ও সদস্য সচিব মোঃ রজবসহ মোঃ মিলন, মোঃ রিপন, মোঃ বাবু, মোঃ রাজন, মোঃ হেলাল এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী।পরে তাঁরা সবাই মিলে রাজশাহীর হোটেল রিভারভিউতে অবস্থান নেন এবং সেখান থেকে সম্মেলনস্থল পরিদর্শনে যান।
রাত ৮টায় বিএনপির রাজশাহী মহানগর কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মোঃ আব্দুস সালাম। সেখানে বক্তব্যে তিনি বলেন, “নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না। সবাইকে মিলেমিশে দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে। জনগণের মাঝে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি তুলে ধরাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।”
তিনি আরও বলেন, “নির্বাচনে জয় বা পরাজয়ের চেয়েও বড় হলো মানুষের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দেওয়া। আমাদের লক্ষ্য একটি সুন্দর, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন। সেই লক্ষ্যে সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”বিএনপির এই গুরুত্বপূর্ণ সম্মেলন ঘিরে ইতিমধ্যে নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও প্রস্তুতির ব্যাপকতা দেখা যাচ্ছে।
মন্তব্য করুন