ইবিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
ইবি প্রতিনিধি
৫ আগস্ট ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইবিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক – শিক্ষার্থীদের নিয়ে মঙ্গলবার (৫-আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।পরে অনুষ্ঠানে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া, ১ মিনিট নীরবতা পালন ও বিপ্লবের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়াও অতিথিদের সংবর্ধনা ও আন্দোলন নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, শিক্ষক-কর্মকর্তারা এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ সময় ছাত্র নেতারা জানান, যারা স্বৈরাচারের পক্ষ নিয়ে ছাত্রজনতার আন্দোলনকে জঙ্গি কার্যক্রম হিসেবে আখ্যায়িত করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা হত্যাকাণ্ডের পক্ষে ছিল তাদের সঙ্গে কোনো আপোষ করা চলবে না। এক সপ্তাহের মধ্যে বিচার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, আজকের এই অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষক-কর্মকর্তারা আছেন। স্বৈরাচারের দোসরদের বিচারে আপনাদের কি কোনো দায় নেই? আমরা প্রশাসনকে বলতে চাই, জুলাই বিপ্লব এবং শিক্ষার্থীদের আশা-আকাঙ্খা অনুযায়ী আপনারা ক্যাম্পাস পরিচালনা করুন। জুলাই স্পিরিটকে ধারণ করে যদি ক্যাম্পাস পরিচালনা করতে না পারেন তাহলে চেয়ার ছেড়ে দেন।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। ছাত্রজনতার যৌক্তিক আন্দোলনকে কটুক্তি করে যারা স্বৈরাচারের পক্ষ অবস্থান নিয়েছিল তাদেরকে বিচার করতে হবে। যারা গণহত্যার পক্ষে ছিল তাদের বিরুদ্ধে আমাদের কোন আপোষ নেই। আপনারা একই ভবনে থাকবেন, একসাথে ঘুমাবেন আর আর ঠেলে দিবেন ছাত্রদের দিকে, আপনারা কি ফিডার খান? আপনারা এত নিয়মের অজুহাত দেখাবেন না। নিয়ম মেনে জুলাই বিপ্লব হয়নি। জুলাই স্প্রিরিটের বাইরে গিয়ে যদি কোন কার্যক্রম করা হয় আমরা তাদেরকে প্রতিহত করবো।

ছাত্র শিবিরের ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন, জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আওয়ামী ফ্যাসিবাদের বড় ভিকটিম হচ্ছেন আমাদের ওয়ালিউল্লাহ আর আল মুকাদ্দাস ভাই। প্রায় একযুগ আগে তাদেরকে গুম করা হলেও আজও তাদের কোন খোঁজ মেলেনি। চব্বিশের জুলাই আন্দোলনে সকল রাজনৈতিক সংগঠন, সকল শ্রেণী-পেশার মানুষ ভূমিকা পালন করেছে। সবার কথা বলার অধিকার আছে। সবাইকে কথা বলার অধিকার দিতে হবে। স্বৈরাচার মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা সকল ছাত্র সংগঠনের সঙ্গে একযোগে কাজ করব। আমাদের দাবি, শহীদদের পরিবারের সঙ্গে কথা বলে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ছাত্রদলের ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ প্রশাসনের কর্তাব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, আজকে আপনাদের নির্দেশনা দিতে হবে আপনারা স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে কি বব্যস্থা নেবেন। আপনাদের তো বোঝা উচিত ছিল শেখ হাসিনা যদি টিকে থাকত আপনাদের পরিণতি কতটা ভয়াবহ হত। আপনারা কেন এখনও স্বৈচারারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? আপনাদেরকে এর জবাবদিহি করতে হবে। আমরা আগামী এক সপ্তাহের সময় দিচ্ছি। আপনারা আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের আওতায় নিয়ে আসবেন। অন্যথায় আপনাদের লাল কার্ড দেখাতে বাধ্য হব। এই ছাত্র-জনতা আপনাদেরকে লাল কার্ড দেখাবে। আমরা আশা করবো প্রশাসন অতিদ্রুত ব্যবস্থা নেবেন।এছাড়াও ছাত্রসংগঠনের পক্ষে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নুর আলম ও ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত। তারা অতি দ্রুত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টদেরকে চিহ্নিত করার জন্য কমিটি করা হয়েছিল। কমিটিকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রদান করার নির্দেশ দিচ্ছি। আগামী সপ্তাহে প্রাথমিক পর্যায়ের ফলাফল তোমরা দেখতে পাবে। প্রত্যোকটা বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাসিস্টদের অপসারণ করা হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়েও ফ্যাসিস্ট শক্তির অপসারণ অবশ্যই হবে।আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, “জুলাইয়ের আন্দোলন কেবল শাসক পরিবর্তন নয় রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিবর্তন।বিপ্লব একদিনে সম্পন্ন হয় না, এটি চলমান প্রক্রিয়া। আমরা সেই প্রক্রিয়ার মধ্যে আছি। যতদিন না কাঙ্খিত রাষ্ট্র সংস্কার হবে এবং সব ধরনের হুমকি থেকে মুক্তি পাবো ততদিন বিপ্লব চলমান থাকবে।এ বিপ্লবে ছাত্ররা নেতৃত্ব দিলেও সমাজের সকল শ্রেণির মানুষ এতে অংশগ্রহণ করেছে। কেউ যেন এমন কিছু না করে যাতে এ বিপ্লব প্রশ্নবিদ্ধ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০