শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি
তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।
রূপগঞ্জ সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে মানববন্ধন
পীরগঞ্জ পৌরসভায় জি,আর চাল বিতরণে অনিয়মের অভিযোগ,২০ কেজির জায়গায় দেওয়া হলো১০ কেজি
পাবনায় শিক্ষার্থীকে কুপিয়ে আহত,শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভ
পাবনা ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের শিক্ষার্থী কাওসার
হোসেনকে কুপিয়ে আহত করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আকমল হোসেন সৌরভকে গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন পাবনা জেলার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মোস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম, জাহিদ হোসেন ও মারুফ আলীসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে নতুন করে বাংলাদেশ স্বাধীন করেছে। সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চেয়েছিল শিক্ষার্থীরা, কিন্তু সেই সন্ত্রাসীদের হাতেই আজকে শিক্ষার্থীরা রক্তাক্ত হচ্ছে। তবে এ ব্যাপারে প্রশাসনের তেমন কোনো তৎপরতা দেখছি না। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আসামিকে দ্রুত গ্রেফতার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সাহাপুর যশোদল এলাকায় পূর্ব শত্রুতার জেরে কাওসারকে কুপিয়ে আহত করে সৌরভ। আহত কাওসার সাহাপুর যশোদল এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আর অভিযুক্ত সৌরভ পাবনা সদর হাসপাতালের কোয়ার্টারের বাসিন্দা আবু সাঈদের ছেলে এবং বুলবুল কলেজ ছাত্রলীগের নেতা।
মন্তব্য করুন