ইবিতে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে মানববন্ধন - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
admin
৬ আগস্ট ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইবিতে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে হিন্দু ধর্ম নিয়ে ‘কটুক্তির’ অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থী আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আব্দুল মুহাইমিন ইসলাম।বুধবার (০৬ আগস্ট) দুপুরে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অভিযুক্ত ওই শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারের দাবিতে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছে । পরে মানববন্ধন শেষে তারা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের।

লিখিত অভিযোগে বলা হয়, অভিযুক্ত মুহাইমিন গত ৫ আগস্ট রাতে ‘ইবিয়ান পরিবার’ পেইজে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা এবং শ্রীকৃষ্ণ সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট করে। যা বিশ্ববিদ্যালয়সহ সমগ্র হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। তাই অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তি মূলক ব্যবস্থাসহ স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা।
শিক্ষার্থীরা অভিযোগের সঙ্গে ফেসবুক পোস্টের স্ক্রিনশটের ফটোকপিও জমা দেন। তাতে দেখা যায়, পোস্টে মুহাইমিন উল্লেখ করেন, ‘পবিত্র কুরআনের সাথে গীতা পাঠের দাবী চূড়ান্ত অযৌক্তিক। কারণ- পবিত্র মাজীদ ব্যতীত পৃথিবীতে আর কোনো ধর্মের গ্রন্থ সানাদ দ্বারা সংরক্ষিত নয়। আর গীতা সেই সানাদহীন ধর্মগ্রন্থের একটি উদাহরণ। ইবিতে গীতা পাঠ করার দাবি ইবির প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যের বিপরীত। গীতা অনুযায়ী গীতা কোনো সার্বজনীন গ্রন্থ নয়। এটি নির্দিষ্ট কিছু ব্যক্তিদের জন্য শ্রবণযোগ্য। যেমন গীতায় বলা হয়েছে। গীতা হচ্ছে গুপ্ত ধর্ম। যা যত্র তত্র প্রচার করা যাবে না।’ পোস্টে তিনি এর রেফারেন্স হিসেবে গীতা থেকে বিভিন্ন শ্লোক তুলে ধরে তার ব্যাখ্যা দেন।
এছাড়া আরও বিভিন্ন শ্লোক তুলে ধরে লিখেন, ‘উক্ত শ্লোকে বলা হয়েছে, মানুষ মূলত কোনো কর্ম করে না। কারণ হিন্দুরা ব্রহ্মের জন্য কোনো সম্পাদনা করা সাব্যস্ত করে না। এর হেতু হলো, তাদের দর্শন অনুযায়ী ব্রহ্মই যেহেতু সর্বসৃষ্টিতে ব্যপ্ত, সুতরাং তিনি কোনো কার্য করতে পারেন না। কারণ যদি বলা হয় তিনি কার্য করেন, তবে মানুষের কুকর্মের দায় ব্রহ্মের উপর চাপাতে হবে। কেননা ইতিপূর্বে সমস্ত সৃষ্টিকে ব্রহ্মের অংশ বলে ঘোষণা করা হয়েছে।’
আরও লিখেছেন, ‘এই দর্শন অনুযায়ী ঈশ্বর সর্বত্র তথা ড্রেন ও টয়লেটেও থাকে। আর সাধারণ রুচিসম্পন্ন কোনো মানুষ এটি কখনো মেনে নিতে পারে না।’ এছাড়া আরও বিভিন্ন বিষয় পোস্টে উল্লেখ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় বলেন, এইসব পোস্ট সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে আমাদের ধর্মীয় সহাবস্থান নষ্ট করা হচ্ছে। আমরা কটুক্তিকারীর স্থায়ী বহিষ্কার চাই। একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যেন ভবিষ্যতে আর কেউ এসব করার সাহস না করে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০