শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি
তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।
রূপগঞ্জ সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে মানববন্ধন
পীরগঞ্জ পৌরসভায় জি,আর চাল বিতরণে অনিয়মের অভিযোগ,২০ কেজির জায়গায় দেওয়া হলো১০ কেজি
পঞ্চগড় কাজীর হাট সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশির যুবকের মৃত্যু
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট উত্তর তালমা এলাকার (শিউডাঙা) সীমান্তে আল আমিন নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (৮ মার্চ) ভোরে শিউডাঙা সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন গরু ব্যবসা করতেন। তিনি সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে ছিলেন।
এর আগে সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত আনোয়ার তেতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দেবনগড়-আমজুয়ানি এলাকার বাসিন্দা ছিল।
সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের ৭৫১ নম্বর মেইন পিলারের ৮ থেকে ৯ নম্বর সাবপিলারের মাঝামাঝি এলাকায় তার লাশ পড়ে ছিল। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শনিবার বিএসএফের গুলিতে আল আমিনের নিহত হওয়ার তথ্য এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ সীমান্তে ভিড় করে। স্থানীয়রা বলছেন, গত রাত ৩টার পরে ৮ থেকে ১০টি গুলির আওয়াজ পান তারা। এর পর সীমান্তের অভ্যন্তরে বিএসএফের চিৎকারের আওয়াজ পাওয়া যায়।
গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভিতরগড় সীমান্ত বিওপি এলাকার সীমান্ত পিলার ৭৪৪/৭ এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায় আল আমিনের নিহত হওয়ার ঘটনাটি ঘটে। সকালে খবর পেয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় গিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে। ঘটনার প্রতিবাদ জানিয়ে আল আমিনের মরদেহ ফেরত চান বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় কয়েকবার। তিনি ফোন কল না ধরলেও এ প্রতিবেদককে ক্ষুদেবার্তা পাঠিয়ে জানান, ঘটনা সম্পর্কে বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
মন্তব্য করুন