ফকিরহাটে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন নদী-খালে জাল-পাটা উচ্ছেদ অভিযান - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
বাগেরহাট প্রতিনিধি
৭ আগস্ট ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফকিরহাটে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন নদী-খালে জাল-পাটা উচ্ছেদ অভিযান

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নদী-নালা ও খাল-বিলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে অবৈধ জাল-পাটা ও নিষিদ্ধ জাল অপসারণে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার ০৮ আগস্ট ২০২৫ দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার লখপুর ইউনিয়নের মাসকাটা খাল এবং জুগিখালী খালের ১০ গেট ও ৬ গেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও নেট-পাটা উচ্ছেদ করে তা ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ, ফকিরহাট মডেল থানার এএসআই মিন্টু বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য মো. শরিফুল শেখ ও পুলিশের একটি টিম।
স্থানীয় মাছচাষি মো. শরিফুল ইসলাম জানান, “নদী-খালে জাল-পাটা বসানোর কারণে পানি আটকে গিয়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব অপসারণের ফলে পানি দ্রুত নিষ্কাশিত হবে এবং জলাবদ্ধতা কমে আসবে।”
সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ বলেন, “এইসব অবৈধ বাধ না শুধু পানি চলাচলে বাধা সৃষ্টি করে, বরং মাছের প্রজনন ও পরিবেশের উপরও নেতিবাচক প্রভাব ফেলে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধ মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকাবাসীকে এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০