রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ওয়ার্ড কমিটি গঠন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
গত রবিবার (৩ আগস্ট) বিকাল ২টায় ইউনিয়নের চাপাইতি বাজারে ০৮ ও ০৯ নং ওয়ার্ডের মতবিনিময় সভার মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। এরপর সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় আলমপুর বাজারে ০৪ নং ওয়ার্ড এবং বিকেল ৪টায় হামিদপুর চৌরাস্তায় ০৫ নং ওয়ার্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (৬ আগস্ট) রংচী বাজারে ০১ ও ০২ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ সুজন মিয়া এবং সঞ্চালনায় ছিলেন মোঃ নজরুল ইসলাম ও মোঃ তাজুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোঃ শাহেবুর আলম, মোঃ ইনামুল গণি রুবেল, মোঃ নেকবর হোসেন, সাজ্জাদুর রহমান ও সেনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনায় বিএনপির ইউনিয়ন আহ্বায়ক মোঃ সুজন মিয়া বলেন, সুন্দর ও শক্তিশালী ওয়ার্ড কমিটি গঠনের জন্য আমরা সর্বপ্রথম বিএনপির দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করব।
ফ্যাসিস্ট সরকারের সময় যারা বিএনপির পাশে ছিলেন, তারাই হবেন আমাদের আগামীর দলের মূল শক্তি। অন্য কোনো দলের অরাজনৈতিক ব্যক্তি বা সুবিধাবাদীদের স্থান নেই এ কমিটিতে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস যেহেতু ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার ইঙ্গিত দিয়েছেন, তাই সেই নির্বাচনের লক্ষ্যে এখন থেকেই আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করে জননেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ওয়ার্ড কমিটির সদস্য হওয়ার জন্য ফরম বিতরণ করা হয়।
মন্তব্য করুন