রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
শিহাব মিয়া,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে বিএনপি পুনর্গঠনের কাজ জোরেশোরে চলছে।
স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের উদ্যোগে গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গঠিত হচ্ছে নতুন কমিটি। এর ফলে নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে নতুন উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য।
এই সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান। তিনি একজন তরুণ ও জনপ্রিয় নেতা হিসেবে এলাকায় পরিচিত, পাশাপাশি সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে মাহবুবুর রহমান নিয়মিতভাবে সভা-সমাবেশ, মতবিনিময় সভা ও সাংগঠনিক সফরে অংশ নিচ্ছেন। তৃণমূল পর্যায়ে তাঁর সক্রিয় উপস্থিতি ও আন্তরিক প্রচেষ্টায় নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে আশাবাদ ও আত্মবিশ্বাস।
ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক বলেন, “মাহবুবুর রহমান বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক। তাঁর মতো একজন তরুণ, স্মার্ট ও নিবেদিত মানুষকে আমরা আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই।
মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক তালুকদার বলেন, “মাহবুবুর রহমান তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। হাওর অঞ্চলের উন্নয়নে তাঁর মতো জনদরদী নেতার প্রয়োজন রয়েছে।
জামালগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক বলেন, “মাহবুবুর রহমান একটি রাজনৈতিক পরিবারের সন্তান। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁর পরিবার এ দলের সঙ্গে যুক্ত।
তিনি মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন এবং একজন যোগ্য, ক্লিন ইমেজধারী নেতা হিসেবে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
মন্তব্য করুন