মাদারীপুরে মসজিদে ঢুকে ৩ জনকে কুপিয়ে হত্যা- দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজহাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজরূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবিতাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদবিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনহরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।রূপগঞ্জ সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে মানববন্ধনপীরগঞ্জ পৌরসভায় জি,আর চাল বিতরণে অনিয়মের অভিযোগ,২০ কেজির জায়গায় দেওয়া হলো১০ কেজি
desher mukh
৯ মার্চ ২০২৫, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে মসজিদে ঢুকে ৩ জনকে কুপিয়ে হত্যা-

মাদারীপুরে মসজিদে ঢুকে ৩ জনকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে হাট-বাজার ইজারার দখল নেওয়া ও বালু ব্যবসা নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল সরদারসহ ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকার বালু ব্যবসায়ী হোসেন সরদার (৬০) ও তার লোকজনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার (৮ মার্চ) রাতে ৪৯ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত সাইফুলের মা সুফিয়া বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। এ নিয়ে দ্বন্দ্ব হয় একই এলাকার শাজাহান খানের সঙ্গে। এরই জেরে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের ওপর হামলা চালায় শাজাহানের লোকজন। এ খবর আশপাশে ছড়িয়ে পড়লে সাইফুলের দুই ভাই অলিল ও আতাউরসহ প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে মসজিদের ভেতরে প্রবেশ করে নিজেদের আত্মরক্ষার চেষ্টা করেন সাইফুল ও তার ভাই আতাউর। এ সময় মসজিদের ভেতরে ঢুকেই তাদের দুই ভাইকে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা।

সময় কুপিয়ে গুরুতর জখম করা হয় তাদের আরেক ভাই অলিল সরদারসহ তাদের দলীয় পলাশ সরদার (১৭) ও তাজেল হাওলাদারকে (১৮)। এ ঘটনা ৪ নারীসহ অন্তত আরও ৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় পলাশ সরদার (১৭), অলিল সরদার (৪০) ও আজিজুল হাওলাদারের ছেলে তাজেল হাওলাদার (১৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে আড়াইটার দিকে পলাশ সরদারের মৃত্যু হয়। এদিকে নিহতদের বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে হত্যাকারীরা।

নিহত সাইফুলের স্ত্রী বলেন, ‘আমার স্বামী খোয়াজপুর-টেকেরহাটের হাটবাজারের ইজারাদার। আমাদের আরও একটা মাস সময় ছিল। কিন্তু ওরা (হোসেন সরদার) বলতেছে যে ওরাই হাট খাবে। আমরা যাইও নাই হাটে খাজনা উঠাইতে। সরকারি লোক খাজনা উঠাইছে। এরপরও কী জন্য বুঝলাম না সব লোক এক হইয়া এইভাবে কোপাইয়া হত্যা করলো। এই হাটের ইজারা আমার স্বামী নিতে চায় নাই। জয়নাল মোল্লা চেয়ারম্যান ছিল তখন সে-ই সাইদ্দা আমার স্বামীকে দিছিল। সে (জয়নাল মোল্লা) ছিল নাসিম গ্রুপ।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘এ ঘটনায় নিহত সাইফুলের মা সুফিয়া বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ পর্যন্ত ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি

তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।

রূপগঞ্জ সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে মানববন্ধন

পীরগঞ্জ পৌরসভায় জি,আর চাল বিতরণে অনিয়মের অভিযোগ,২০ কেজির জায়গায় দেওয়া হলো১০ কেজি

১০

হরিরামপুরে বয়ড়া ইউপির ৪ নং ওয়ার্ড মেম্বার মিরাজ হোসেন জনগনের আস্থা ও ভালোবাসার প্রতীক।

১১

তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা

১২

চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা

১৩

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন নতুন স্বাস্থ্য কর্মকর্তা, বেতনের আশায় কর্মচারীরা কাজে যোগ দিল

১৪

মহালছড়ির ২০০ পরিবার পাচ্ছে ‘স্টার্ট ফান্ড’ প্রকল্পের মানবিক সহায়তা

১৫

যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে

১৬

হরিরামপুরে জমি সংক্রান্ত বিরোধ জেরে অতর্কিত হামলায় ২ জন আহত -থানায় লিখিত অভিযোগ

১৭

রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতা আদিবাসীদের ভোগান্তি

১৮

জয়পুরহাটের আমদই ইউনিয়নে যৌন উত্তেজক সিরাপসহ ১’জন গ্রেফতার

১৯

হরিরামপুরে সরকারি সময়সূচি না মেনেই সাপ্তাহে ২ দিন মনগড়া অফিস করছে উপজেলা সাব রেজিস্ট্রার কর্মকর্তা শারমিন সুলতানা

২০