রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা চতরা বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ব্লক দিয়ে নদীর পাড়ে বাঁধ নির্মান কাজ শেষ হওয়ার আগেই ধ্বসে পড়েছে। স্থানীয় জনসাধারণের অভিযোগ, কাজের গুণগত মান খুবই খারাপ এবং যথাযথ ভাবে ডাম্পিং না করার কারণে ব্লকে এ রকম ধ্বস ঘটনা ঘটেছে।
সেই সাথে কাজের মনিটরিং দুর্বল এবং যথাযথ ডাম্পিং না করে এবং বৃষ্টি এবং পানির মধ্যেই ব্লক বসানোর কারণে এমন ঘটনা ঘটে। পানি উন্নয়ন বোর্ড এর মাধ্যমে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার নদীর তীর সংরক্ষণ, খাল-বিল পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসন (১ সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিরক্ষা/আঁখি -৩৯ ও আইডি নং ৯১৭৮৭৮ প্যাকেজ এর মাধ্যমে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা চতরা ইউনিয়নের আখিরা শাখা নদীর উভয়তীরে ৮০০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজ চলমান। যেখানে কাজের প্রাক্কলিক মূল্য ধরা হয়েছে,৫,৯৮,১৬,৩৮৫.৭৬২ (পাঁচ কোটি,অষ্টনব্বই লক্ষ,ষোল হাজার তিনশত পঁচাশি টাকা, সাতশত বাষট্টির পয়সা মাত্র) এবং কাজের চুক্তি মূল্য ধরা হয়েছে ৫,৩৮,৩৪,৭৪৭.১৮৬ টাকা।
ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রবার্টসনগঞ্জ আলমনগর এর ম্যানেজার শ্যামল বলেন, নদীতে পানির চাপের কারনে বাঁধের কিছু অংশ ধ্বসে গিয়েছে। নদীর পানি কমলে তা মেরামত করে দেওয়া হবে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক এসিস্ট্যান্ট নূর আলম বলেন বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। প্রকল্পের কাজ চলমান থাকায় দায়িত্ব তাদের। এ ব্যাপারে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেনি।
মন্তব্য করুন