রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)
আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। আমরা ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন করেছি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে দেশের সকল জনগণ ঐক্যবদ্ধ ছিলো, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণ আন্দোলনের সফলতা ভোগ করবে।
শুক্রবার বিকালে ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের বছরপূর্তিতে আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠানে এসকল কথা বলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
নাজমুল হাসান অভি বলেন, বিএনপি নেতা কর্মীদের বিগত ১৭ বছরের ত্যাগ তিতিক্ষার ফলে আজকের এই অর্জন। বিগত সময়ে আওয়ামীলীগের নির্যাতন, হত্যার শিকার হয়েও বিএনপি নেতাকর্মীরা আন্দোলন চালিয়েছে।
বেগম খালেদা জিয়ার আপসহীনতা, দৃর প্রত্যয় এবং তারেক রহমানের নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে।তিনি আরোও বলেন, সকলের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের রায়ই হবে নির্ধারক।
অভি বলেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়েই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা সম্ভব হবে।বিকেলে নাজমুল হাসান অভির নেতৃত্বে বিজয় র্যালীটি ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের কচমচ স্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে রথখোলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, সম্রাট বাবর, সাইদুর রহমান জনি, শাকিল আহমেদ হিমেল, পারভেজ পাঠানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।
মন্তব্য করুন