রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
রেজাউল মোস্তফা , চট্টগ্রাম
চট্টগ্রামের বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ে নবজাগরণ যুব ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সম্পন্ন হয় পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি।এতে শিক্ষার্থীদের মাঝে ২৫০টি ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষা, সবুজায়ন এবং জলবায়ু সচেতনতা সম্পর্কে উৎসাহ সৃষ্টি করা হয়।নবজাগরণ-এর সভাপতি রকিবুল হাসান রাকিব বলেন, পৃথিবীকে আমাদের রক্ষা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ঠেকাতে হলে তরুণদের এখনই উদ্যোগ নিতে হবে।নবজাগরণ সবসময়ই বিশ্বাস করে, ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তনের শুরু হয়। এই আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের হাতে একটি বার্তা তুলে দিয়েছি তোমরাই এই পৃথিবীর রক্ষক, তোমরাই আগামীর পথপ্রদর্শক।
বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ তৈরি করে, যা দীর্ঘমেয়াদে জাতি গঠনে ভূমিকা রাখবে।
মন্তব্য করুন